আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

বাণিজ্য ঘাটতি কমাতে ট্রাম্পের নির্বাহী আদেশ

বাণিজ্য ঘাটতি কমাতে ট্রাম্পের নির্বাহী আদেশ

যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি হ্রাস আর বৈদেশিক বাণিজ্যের অপব্যবহার বন্ধে দুইটি নির্বাহী আদেশ জারি করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এমন সময় এসব আদেশ দিলেন, যখন আর কয়েকদিন পর চীনা প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রে আসার কথা রয়েছে।

ট্রাম্প বলছেন, এসব পদক্ষেপের ফলে আবার আমেরিকায় পণ্য উৎপাদনের পরিবেশ ফিরে আসবে। দেশটির যে বিশাল বৈদেশিক বাণিজ্য ঘাটতি রয়েছে, বিশেষ করে চীনের সঙ্গে, তা মোকাবেলায়ও সহায়তা করবে।

বিবিসির খবরে বলা হয়, এর ফলে অর্ধ লক্ষ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি মোকাবেলা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এসব আদেশের একটিতে, আমেরিকার বাণিজ্য ঘাটতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। অপর আদেশে বৈদেশিক বাণিজ্যের অপবব্যহার আর শুল্ক ব্যবস্থা খতিয়ে দেখা হবে।

ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রের আইনে এমন কিছু কড়াকড়ি আরোপ করতে পারেন, যার ফলে, বিদেশি পণ্য নির্মাতারা আর তাদের পণ্য অন্যায্য দামে আমেরিকায় বিক্রি করতে পারবে না।

সামনের সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শী জিনপিং এর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই এসব আদেশ জারি করা হলো। যদিও ট্রাম্প প্রশাসনের দাবি, চীন তাদের লক্ষ্য নয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত