আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

সেন্ট পিটার্সবার্গ মেট্রো স্টেশনে বিস্ফোরণ; নিহত ৯

সেন্ট পিটার্সবার্গ মেট্রো স্টেশনে বিস্ফোরণ; নিহত ৯

বিস্ফোরণকে ‘জঙ্গি হামলা’ বলে সন্দেহ করা হচ্ছে।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ মেট্রো স্টেশনে বিস্ফোরণে ঘটনায় প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১০ জন বলা হলেও এখন তা কমিয়ে ৯ জন বলা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, বিস্ফোরণের কারণ খুঁজছে রাশিয়া। প্রাথমিকভাবে একে ‘জঙ্গি হামলা’ বলে সন্দেহ করা হচ্ছে।

স্থানীয় গভর্নর অফিস হামলার পর জানিয়েছিল, ঘটনায় ১০ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। আহতদের কারও কারও অবস্থা গুরুতর। আহতদের সবাইকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।’ সবশেষ রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ওই বিস্ফোরণে ৪৭ জন আহত হওয়ার কথা জানিয়েছেন।


ন্যাশনাল অ্যান্টি-টেরোরিজম কমিটি (এনএসি) দাবি করেছে, ‘অচেনা বিস্ফোরক’ ব্যবহৃত হয়েছে রেল স্টেশনের ওই বিস্ফোরণ ঘটাতে। সেন্ট পিটার্সবার্গ সিস্টেমের অপর এক স্টেশনে গণবিধ্বংসী বিস্ফোরক পাওয়া গেছে বলে জানায় তারা। 


প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, বিস্ফোরণের পেছনকার সম্ভাব্য সব কারণ খুঁজে দেখা হবে। তবে সবার আগে বিবেচনা করা হবে, হামলাটি জঙ্গি হামলা কিনা।   

শেয়ার করুন

পাঠকের মতামত