আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

‘ভারতকে লক্ষ্য করে কেউ বাংলাদেশের মাটি ব্যবহার করতে পারবে না’

‘ভারতকে লক্ষ্য করে কেউ বাংলাদেশের মাটি ব্যবহার করতে পারবে না’

ভারতের প্রতি বাংলাদেশের সমর্থনের বিষয়ে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের জন্য কোনো জঙ্গি সংগঠনকে আশ্রয় দেবে না তার দেশ। গণভবনে সৌজন্য সাক্ষাতের সময় ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনদিনের বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে যাওয়ার আগে রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন ভারতীয় সেনাপ্রধান।

এ সময় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন বিপিন রাওয়াত। চলতি সপ্তাহের শেষের দিকে প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে বাংলাদেশ সফর করলেন ভারতীয় এই সেনাপ্রধান।

আগামী ৭ থেকে ১০ এপ্রিল শেখ হাসিনার চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসার কথা রয়েছে।

যেসব বিষয়ে আলোচনা হয়

►সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শেখ হাসিনা।

►ভারতকে লক্ষ্য করে কেউ বাংলাদেশের মাটি ব্যবহার করতে পারবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

►পারমাণবিক বিদ্যুৎ খাতে দুই দেশের মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।

►ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন। রাওয়াত বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করি এবং সমতার ভিত্তিতে সবকিছু মোকাবেলা করছি...সব ক্ষেত্রে দুই দেশের সেনাবাহিনীর সমমর্যাদা রয়েছে। এখানে দেশের আকার-আয়তন কোনো বিষয় নয়।

►জেনারেল বিপিন রাওয়াত বলেন, দুই দেশের সেনাবাহিনীর যৌথ সাইক্লিং অভিযান অব্যাহত রয়েছে; যা খুবই চমৎকার সম্পর্ক তুলে ধরছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের এ বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মো. মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত