আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

আল্লাহ ব্যতীত আর কারো পরোয়া করি না: এরদোগান

আল্লাহ ব্যতীত আর কারো পরোয়া করি না: এরদোগান

তুরস্কের আসন্ন গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে সমর্থন দেয়ার মাধ্যমে নাৎসীবাদের উত্তরাধিকারীদের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেয়ার জন্য ইউরোপে বসবাসকারী তুর্কি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান।

সোমবার কৃষ্ণ সাগরের তীরবর্তী তার পরিবারিক শহর ‘রেইজে’ এক বিশাল সমাবেশে এরদোগান এ আহ্বান জানান।

এরদোগান বলেন, ‘তুরস্কের ‘সম্মান ও গৌরব’ রক্ষার্থে আমরা তিন-চারটি ইউরোপীয় ফ্যাসিস্টদের মেনে নিব না।’
সমাবেশে মুসলিম সংহতি সম্পর্কে এরদোগান বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন এই মুসলিম সংহতিকে পছন্দ করবে না। এসব দেশের নেতারা যা বলে আমি কখনো তার পরোয়া করি না। আমি কেবল আল্লাহ যা বলেছেন তারই পরোয়ানা করি।’

ইউরোপ প্রবাসী ভোটারদের ‘ভাই ও বোন’ সম্বন্ধ করে তিনি ফ্যাসিবাদী অত্যাচার ও নাৎসীবাদের উত্তরাধিকারীদের উপযুক্ত জবাব দিতে তাদের প্রতি আহ্বান জানান।

গণভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য ইউরোপীয় শহরগুলোতে বসবাসরত প্রবাসীদের উদ্দেশ্যে তুর্কি মন্ত্রীদের সমাবেশের অনুমতি দিতে অস্বীকার করায় ইউরোপীয় নেতাদের তীব্র সমালোচনা করেন এরদোগান।

এছাড়াও, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তুরস্কের বিরুদ্ধে একটি নতুন ‘ক্রুসেডার জোট’ গঠন করেছে অভিযোগ করেন তিনি।

এরদোগান বলেন, ‘ইইউ দেশগুলোর নেতারা ভ্যাটিকান গিয়ে অত্যন্ত বিনয়ীভঙ্গিতে পোপের বক্তব্য শুনেন। এখনো কি আপনারা বুঝতেছেন না কেন ৫৪ বছর ধরে তুরস্ককে গ্রহণ করছে না ইউরোপীয় ইউনিয়ন? অবস্থা বেশ জোড়ালো এবং স্পষ্ট, এটা হচ্ছে একটি ক্রুসেডার জোট। কিন্তু ১৬ এপ্রিল হচ্ছে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে চূড়ান্ত মূল্যায়নের দিন।’

আগামী ১৬ এপ্রিল দেশটির সংবিধান পরিবর্তনের জন্য গণভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত