আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

৫৪ হাজার ডলারে আইনস্টাইনের চিঠি বিক্রি

৫৪ হাজার ডলারে আইনস্টাইনের চিঠি বিক্রি

জগদ্বিখ্যাত পদার্থবিদ আলবার্ট আইনস্টাইনের একটি চিঠি নিলামে প্রায় ৫৪ হাজার ডলারে বিক্রি হয়েছে।

১৯৫৩ সালে বিজ্ঞানের এক শিক্ষকের কিছু প্রশ্নের জবাব দিয়ে এ চিঠি লিখেছিলেন আইনস্টাইন।

যুক্তরাষ্ট্রের আইওয়ার বিজ্ঞানের শিক্ষক আর্থার কনভার্স ইলেক্ট্রস্টাটিক থিওরি ও আপেক্ষিকতা নিয়ে দুই পৃষ্ঠার প্রশ্নপত্র পাঠিয়েছিলেন আইনস্টাইনের কাছে। এর জবাবে এই চিঠি লিখেছিলেন তিনি।

১৫ হাজার ডলার থেকে চিঠির দাম হাঁকানো শুরু হয়। শেষ পর্যন্ত ৫৩ হাজার ৫০৩ ডলারে বিক্রি হয় এটি। নেট ডি স্যান্ডার্স অকশানস নামে নিলামকারী প্রতিষ্ঠান চিঠিটি নিলামে তোলে।

নিলাম প্রতিষ্ঠানের মুখপাত্র স্যাম হেলার বলেন, অনেক দিন ধরে কনভার্সের পরিবারের কাছে ছিল ঐতিহাসিক এই চিঠি।

লাইভ সায়েন্সের প্রতিবেদনে বলা হয়েছে, চিঠির খামে প্রেরণের স্থান ও তারিখ উল্লেখ রয়েছে। ১৯৫৩ সালের ৭ সেপ্টেম্বর নিউ জার্সির প্রিন্সটনের ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডি ১১৫ নম্বর কক্ষের ঠিকানা থেকে চিঠিটি পাঠিয়েছিলেন আইনস্টাইন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত