আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

রাসায়নিক হামলায় প্রাণ গেল ৫৮ সিরীয় নাগরিকের

রাসায়নিক হামলায় প্রাণ গেল ৫৮ সিরীয় নাগরিকের

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ইদলিব প্রদেশে সম্ভাব্য রাসায়নিক হামলায় ১১ শিশুসহ কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছে। মঙ্গলবার ইদলিবের খান শেখন শহরে বিষাক্ত গ্যাস হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, রাসায়নিক হামলায় আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছে। মঙ্গলবার সকালের দিকে ইদলিবের কেন্দ্রের খান শেখন শহরে ওই বিষাক্ত গ্যাস হামলা হয়েছে।

ইদলিবের স্বাস্থ্য অধিদফতর বলছে, গ্যাস হামলায় নিহতের সংখ্যা শতাধিক হতে পারে। এছাড়া আহত হতে পারে আরো ৪০০ মানুষ।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, গ্যাসের প্রভাব ও দম বন্ধ হয়ে এ হতাহতের ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্যাস হামলার ভিডিও ছবিতে দেখা যাচ্ছে, শিশু ও প্রাপ্তবয়স্করা নিস্তেজ হয়ে পড়ে অাছে। এদের অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন। অনেকের মুখ দিয়ে ফেনা বেরিয়ে আসছে। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক; এদের মধ্যে ১১ শিশু রয়েছে বলে বিবিসি জানিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক ওই পর্যবেক্ষক সংস্থাটি বলছে, মঙ্গলবার সকালে বিদ্রোহী নিয়ন্ত্রিত খান শেখনে সিরিয়ার সরকারি বাহিনী অথবা রুশ বিমান থেকে হামলা চালানো হয়ে থাকতে পারে।

তবে তাৎক্ষণিকভাবে সিরীয় সেনাবাহিনীর মন্তব্য পাওয়া যায়নি। সিরিয়ার একটি সেনা সূত্র ডেইলি মেইলকে জানিয়েছে, গত সপ্তাহে সিরীয় সরকারি বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক হামলার যে অভিযোগ আনা হয়েছিল তা মিথ্যা বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

সিরীয় সেনাবাহিনী বলছে, তারা অতীতে কখনো রাসায়নিক অস্ত্র ব্যবহার করেনি এবং ভবিষ্যতেও করা হবে না। তবে ব্রিটিশ এই পর্যবেক্ষক সংস্থা বলছে, তারা হামলায় ক্ষতিগ্রস্ত শেখনে রাসায়নিক উপাদান পাওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি।

এদিকে স্থানীয় কিছু গণমাধ্যম চিকিৎসকদের বরাত দিয়ে বলছে, রাসায়নিক হামলায় সারিন গ্যাসের ব্যবহার হয়ে থাকতে পারে। সিরিয়ার বিরুদ্ধে এর আগেও রাসায়নিক হামলার অভিযোগ উঠলেও দামেস্ক বরাবরই তা প্রত্যাখ্যান করে আসছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত