আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সাপের ছোবলে মৃত্যু হলো বাঘের

সাপের ছোবলে মৃত্যু হলো বাঘের

গোখরা সাপের কামড়ে মৃত্যু হলো সাদা বাঘের। আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে শনিবার ভারতের ইন্দোরের একটি চিড়িয়াখানায়।

চিড়িয়াখানার এক রক্ষী জানান, সকাল ৮টায় কাজে এসে তিনি দেখেন, রজ্জন নামের সাদা বাঘটি তার চৌহদ্দির মধ্যে অস্থিরভাবে ঘুরে বেড়াচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখেন, বাঘটির মুখ থেকে ফেনা বেরোচ্ছে।

তিনি দেরী না করে উর্ধ্বতন কতৃপক্ষের কাছে জানান ঘটনাটি। এরপরই বাঘটির চিকিতসার ব্যবস্থা করা হয়। কিন্তু বিষাক্ত ছোবলে ততক্ষণে মৃত্যুর কোলে ঢুলে পড়েছে বাঘটি।

ওই রক্ষীই পরে বাঘের ডেরায় একটি গোখরা সাপ দেখতে পান। সাপটির শরীরে ক্ষতচিহ্নও দেখতে পান তিনি।

এ সময় চিড়িয়াখানার রক্ষীরাই সাপ ধরার লোকদের দিয়ে সাপটিকে বের করে আনেন।

চিড়িয়াখানার কর্মীদের অনুমান, সাপটি কোনোভাবে বাঘের ডেরায় ঢুকে পড়ে বাঘের লেজে ছোবল মারে। সাপে-বাঘে কিছুটা লড়াইও হয় বলে মনে করছেন তাঁরা।

পুরো ঘটনা সম্পর্কে চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে বাঘের ময়না তদন্ত করা হবে বলে জানা গেছে।

চিড়িয়াখানায় কর্মীদের অবহেলা নতুন কিছু নয়। এর আগেও চিড়িয়াখানায় একাধিক জন্তুর মৃত্যুর জন্য ইন্দোর পৌরসভা গোটা চিড়িয়াখানা কর্তৃপক্ষকে বরখাস্ত করেছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত