আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ট্রাম্পের ছেলে-জামাতাকে সিনেট কমিটিতে তলব

ট্রাম্পের ছেলে-জামাতাকে সিনেট কমিটিতে তলব

২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে সিনেট কমিটিতে শুনানির মুখোমুখি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র, জামাতা জেরার্ড কুশনার ও সাবেক নির্বাচনী প্রচার ব্যবস্থাপক পল ম্যানাফোর্ট। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শুনানিতে ট্রাম্প জুনিয়র ও কুশনারকে রুশ কর্মকর্তাদের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে প্রশ্ন করা হবে। এর মধ্যে গত বছর রুশ আইনজীবীর সঙ্গে তাদের যোগাযোগের বিষয়টি অন্যতম প্রধান বিষয় থাকবে।

কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনে রাশিয়ার হস্তেক্ষেপের বিষয়টি খতিয়ে দেখতে কাজ করছে যে দু’টি  কমিটি সেখানেই আগামী সপ্তাহে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে । ট্রাম্প জুনিয়র ও পল ম্যানাফোর্টকে আগামী বুধবার সিনেট বিচার বিভাগীয় কমিটিতে হাজিরার জন্য ডাকা হয়েছে। এর দুদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা কুশনারকে সিনেট গোয়েন্দা কমিটির রুদ্ধদ্বার জিজ্ঞাসাবাদ অধিবেশনে হাজির হতে বলা হয়েছে।

গত জুনে এফবিআইয়ের পরিচালক জেমস কোমিকে বরখাস্তের পর সিনেটের গোয়েন্দা কমিটিতে ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের এটাই প্রথম হাজিরা।

গত বছর জুনে নিউ ইয়র্কে রুশ আইনজীবী নাতালিয়ার সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প জুনিয়র, কুশনার ও পল ম্যানাফোর্ট। প্রতিদ্বন্দী প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ক্ষতিকর তথ্য থাকার প্রতিশ্রুতি পাওয়ার পর তারা ওই বৈঠকে অংশ নিয়েছিলেন। ট্রাম্প জুনিয়র ইমেইল প্রকাশ করে বৈঠক হওয়ার কথা স্বীকার করেছেন। তবে সেখানে হিলারি সম্পর্কে  তথ্য পাওয়ার কথা অস্বীকার করেছেন তিনি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত