আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ডিভি লটারি বন্ধের উদ্যোগ ট্রাম্পের

ডিভি লটারি বন্ধের উদ্যোগ ট্রাম্পের

ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে যাওয়া উজবেকিস্তানের নাগরিক নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলা চালিয়ে আট জনকে হত্যা করার পর এক প্রতিক্রিয়ায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লটারির মাধ্যমে অভিবাসী নেওয়ার এই প্রক্রিয়া বন্ধ করা হবে বলে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইভার্সিটি (ডিভি) লটারি প্রোগ্রামের অধীনে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে প্রতিবছর জাতি-ধর্ম নির্বিশেষে সব শ্রেণির একটি নির্দিষ্টসংখ্যা লোক অভিবাসী হিসেবে দেশটিতে যাওয়ার সুযোগ পায় এবং স্থায়ী বসবাসের অনুমতি হিসেবে তাদের গ্রিন কার্ড দেওয়া হয়। ইতিমধ্যে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের জন্য এ প্রক্রিয়া স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র। এবার সব দেশের জন্য তা বন্ধ করার উদ্যোগ নিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের ভাষ্য হলো- গ্রিন কার্ড পাওয়া এসব লোক সন্ত্রাসী কাজে যুক্ত হচ্ছে। নিউ ইয়র্কের ম্যানহাটানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছে হাডসন নদীর পাশ দিয়ে যাওয়া একটি সাইকেল চালানোর রাস্তায় পিক-আপ ট্রাক নিয়ে হামলা চালিয়ে আট জনকে হত্যা ও ১১ জনকে আহত করা লোকটি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আদর্শে প্রলুদ্ধ হয়ে হামলা চালিয়েছেন। যুক্তরাষ্ট্রে এ ধরনের লোক যাতে প্রবেশ করতে না পারে, যে যুক্তি দেখিয়ে ডিভি লটারি বন্ধ করার কথা বলেছেন ট্রাম্প।

নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, হামলাকারী সাইফুলো হাবিবুল্লায়েভিক সাইপোভ একজন উজবেক। তার বয়স ৩৫ বছর। ডিভি লটারির মাধ্যমে ২০১০ সালে যুক্তরাষ্ট্রে আসেন তিনি। মঙ্গলবার তার চালানো হামলা ২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আল-কায়েদার সন্ত্রাসী হামলার পর সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা।

বুধবার মন্ত্রিসভার এক বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ডিভি লটারি বন্ধের প্রক্রিয়া শুরু করছি আমি।’ তিনি আরো বলেন, নিউ ইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্থান থেকে কয়েকটি ব্লক দূরে ভয়ংকর সন্ত্রাসী হামলার জন্য আজ আমরা শোক প্রকাশ করছি। লোকটি সাইকেল চালানোর একটি রাস্তায় ট্রাক উঠিয়ে দিয়ে আট জনকে হত্যা করেছে এবং খুবই মারাত্মকভাবে ১১ জনকে আহত করেছে।’

ট্রাম্প তার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, ‘যেসব পরিবার তাদের অনেক ভালোবাসার মানুষদের হারিয়েছে, তাদের জন্য পুরো আমেরিকা প্রার্থনা করছে ও সমবেদনা জানাচ্ছে। ভয়ংকর কাণ্ড! তাদের জন্য আমাদের হৃদয় কাঁদছে।’ এ ছাড়া সন্ত্রাসী হামলা চালানো উজবেক লোকটিকে ‘জন্তু’ বলে অভিহিত করেছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে অভিবাসী প্রবেশে কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে যুক্তরাষ্ট্রগামী বিমানের যাত্রীদের বিমানবন্দরে অতিরিক্ত সাবধানতা অবলম্বনের অংশ হিসেবে সাক্ষাৎকার নিচ্ছেন মার্কিন অভিবাসন ও ভ্রমণবিষয়ক কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ভ্রমণে ১১টি মুসলিম দেশের নাগরিকদের ওপর নতুন কড়াকড়ি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে প্রাধান্য দেওয়ার অজুহাতে এবার ডিভি লটারি বন্ধের প্রক্রিয়া শুরুর কথা জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প।

হালমাকারীর মৃত্যুদণ্ড চেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং দ্রুত বিচার শেষ করার আহ্বান জানিয়েছেন। এসব জন্তুরা (হামলাকারী) যেভাবে শাস্তি পাচ্ছে, তার চেয়ে অনেক দ্রুত ও আরো কঠিন শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

হামলাকারী সাইপোভ সম্পর্কে ট্রাম্প বলেন, লোকটি ডিভি লটারির মাধ্যমে এসেছিল কিন্তু তার জন্যই আরো ২৩ জন যুক্তরাষ্ট্রে আসার সুযোগ পেয়েছে। এটি অগ্রহণযোগ্য। এ ধরনের সন্ত্রাসীকে কিউবায় যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বন্দিশালায় পাঠানো উচিত বলে মনে করেন তিনি।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তাকে গিটমো (গুয়ানতানামো) পাঠাও। আমি হলে তা-ই করতাম।’ তিনি অভিযোগ করেন, ডেমোক্র্যাটদের জন্য অনেক ভালো ভালো বিল বাতিল হচ্ছে। তার কারণ ডেমোক্র্যাটরা ‘প্রতিবন্ধকতা সৃষ্টিকারী’। সন্ত্রাসীরা আমাদের দেশে হামলা অব্যাহত রাখতে চাইছে। ফলে আমেরিকাকে নিরাপদ রাখতে আইন প্রয়োগকারী সংস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা কর্মকর্তাদের আরো বেশি অবদান রাখতে হবে। তবে বর্বর নির্যাতনের স্থান গুয়ানতানামো বন্দিশালার পক্ষে ট্রাম্পের সাফাইকে তীব্র আক্রমণ করে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের উদারপন্থি রাজনীতিকরা। বহু নিরপরাধ মানুষকে বিনা অভিযোগে আটকে রেখে বছরের পর বছর নির্যাতন করা হয়েছে এই বন্দিশালায়। মাত্র ১০-১৫ জন বাদে সব বন্দিকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। আবার সেই বন্দিশালার পক্ষে ট্রাম্পের যুক্তি শুনে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

১৯৯০ সালে ডিভি লটারির মাধ্যমে অভিবাসী নেওয়ার কার্যক্রম শুরু করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে জাতিগত বৈচিত্র্য ধরে রাখার জন্য তাদের নেওয়ার পর গ্রিন কার্ড দেওয়া হয়। এ প্রক্রিয়া বাতিল করে এখন যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রক্রিয়াকে ‘মেধা-ভিত্তিক’ করতে চান ট্রাম্প। তবে নতুন প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে যারা যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার সুযোগ পাবে, তারা তাদের বৃহৎ পরিবারের সদস্যদের আনার সুযোগ পাবে না।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত