আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

দেব-রুক্মিণীর ‘বিচ্ছেদ’ নিয়ে ফের গুঞ্জন

দেব-রুক্মিণীর ‘বিচ্ছেদ’ নিয়ে ফের গুঞ্জন

টালিউড সুপারস্টার দেব ও অভিনেত্রী রুক্মিণীর প্রেমের গল্প সবারই জানা। এর আগে অনেকবার শোনা গিয়েছিল খুব শিগগিরই বিয়ে করবেন এ জুটি। কিন্তু এবার তাদের বিচ্ছেদের গুঞ্জন চলছে সিনেপাড়ায়।

গত কয়েকদিন ধরে দেবের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে দেখা যাচ্ছে না রুক্মিণীকে। 
নায়কের ফিল্মি ক্যারিয়ারের ২০ বছর পূর্তির বিশেষ সেলিব্রেশন ইভেন্টেও তার অনুপস্থিতি চোখে পড়েছে সবার। এমনকি দেব প্রযোজিত ও অভিনীত আলোচিত ছবি ‘রঘু ডাকাত’-এর কোনও স্ক্রিনিংয়েও দেখা মেলেনি তাকে। 

এরপর থেকে নেটিজেনদের মাঝে দেব-রুক্মিণীকে নিয়ে বিচ্ছেদ গুঞ্জন শুরু হয়েছে।

এদিকে এক কালীপূজার উদ্বোধনে যোগ দিতে সম্প্রতি মুম্বাই থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য কলকাতায় ফিরেছেন রুক্মিণী। 

 

আজকাল কাজের সুবাদে তার নতুন ঠিকানা মুম্বাই। কলকাতায় পা রাখতেই সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন। কেন ‘রঘু ডাকাত’-এর বিশেষ প্রদর্শনে তাকে দেখা গেল না?

অভিনেত্রী জানালেন, ‘আসলে কাজের জন্য আমি এখন বাইরে আছি। কালীপূজার জন্য এক দিনের জন্য এসেছি। কাছের মানুষদের সঙ্গে কলকাতায় কিছুটা সময় কাটাব। কালকেই আবার চলে যেতে হবে দিল্লি, আমার ভাইঝি আমাইরার জন্মদিন আছে।’

দেবের পাশে না থাকার প্রসঙ্গটি সরাসরি টানতেই রহস্যময় হাসি হেসে তিনি বলেন, ‘একটাই কথা বলব, আমাকে খুঁজতে থাকো।’ অন্যদিকে নিজেদের সম্পর্ক নিয়ে ওঠা গুঞ্জন প্রসঙ্গে দেব আগেও মুখ খুলেছেন।

 

অন্যদিকে সম্পর্ক নিয়ে কয়েকদিন আগে কথা বলেছেন দেব। ‘ধূমকেতু’র প্রচারের ফাঁকে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, যারা বিচ্ছেদ নিয়ে বলছে, তারা তো আমার সঙ্গে থাকে না। তাহলে, তারা জানলো কী করে আমার আর রুক্মিণীর মধ্যে কী চলছে? আমরা ১২ বছর ধরে সম্পর্কে রয়েছি। কোনোদিন এটা নিয়ে কথা বলিনি। তাহলে এখন কেন জবাবদিহি করতে হবে?’

এর আগে একবার রুক্সিণী ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন দেবকে। সেই সময়ও সম্পর্কের ফাটল নিয়ে গুঞ্জন ওঠেছিল। 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত