আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

১০ মাসেও জুটেনি নতুন বই, বিপাকে ৫৪ শিক্ষার্থী

১০ মাসেও জুটেনি নতুন বই, বিপাকে ৫৪ শিক্ষার্থী

শিক্ষাবর্ষের ৯ মাস পেরিয়ে গেলেও সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের ৫৪ জন শিক্ষার্থী এখনও পাঠ্যবই (বাংলা) হাতে  পায়নি। অথচ বার্ষিক পরীক্ষার দিনক্ষণও প্রায় চূড়ান্ত। এই পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।

এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা সবাই ওই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

খোঁজ নিয়ে জানা গেছে, নতুন বাংলা বই হাতে না পেয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পুরনো বই নিয়ে ক্লাস করছে। নতুন সূচি অনুযায়ী বই ছাড়াই অর্ধ বার্ষিকী পরীক্ষা দিয়েছে তারা। আর কদিন পরেই বার্ষিক পরীক্ষাও। তবে বই না থাকায় নতুন সূচির অনুযায়ী পড়তে পারছে না তারা। এতে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত  হচ্ছে।

বিদ্যালয়ে গিয়ে সপ্তম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের বছর শেষ কিন্তু আমরা বাংলা বই এখনও পাইনি। বছরের শুরু থেকেই ম্যাডাম এবং স্যারকে বারবার বলার পরেও কোনো কাজ হয় নি। বই ছাড়াই আমরা অর্ধ-বার্ষিক পরীক্ষা দিয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, সামনে বার্ষিক পরীক্ষা, এখনও বই পাইনি। এতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে।পাঠ্যবই না থাকায় পড়াশোনা করতে অনেক অসুবিধা হচ্ছে।

শিক্ষার্থীদের অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা অনেক কষ্ট করে ছেলে মেয়েদের পড়ালেখা করায়। কিন্তু সামনে বার্ষিক পরীক্ষা তারা এখনও বই পাইনি। তাহলে কিভাবে পড়ালেখা করছে? এতগুলো শিক্ষার্থীর পড়াশোনার ক্ষতির দায়ভার কে নিবে।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দ্র শেখর সরকার বলেন, সপ্তম শ্রেণির শুধু বাংলা বইটি দেওয়ার বাকি ছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে বইটি দেওয়ার কথা থাকলেও তারা ‘দিচ্ছ, দিচ্ছি’ বলে কালক্ষেপণ করেছে। বাকি সব শ্রেণির বই আমরা বিতরণ করেছি।

তবে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বললেন, এই বিষয়টি আমি নতুন শুনলাম। স্কুল কর্তৃপক্ষ আমাদের কোনো অভিযোগ বা চাহিদার কথা জানায়নি। তাদের কথাগুলো দায়সারা এবং অপরিপক্ব। জানুয়ারিতেই সারা উপজেলায় বই পৌঁছে দেওয়া হয়েছে। তাদের স্কুলেই বইয়ের গুদাম রয়েছে। সবাই বই পেলে তারা কেন পাবে না? প্রয়োজন হলে আমরা বই ফটোকপি করে ছাপিয়ে দিতাম।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত