আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

পাকিস্তান-আফগানিস্তানের অস্ত্রবিরতি টিকবে?

পাকিস্তান-আফগানিস্তানের অস্ত্রবিরতি টিকবে?

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তান অস্ত্রবিরতিতে সম্মত হলেও নানা প্রশ্ন থেকে যাচ্ছে। যে টিটিপি নিয়ে এ সীমান্ত সংঘাতের সূত্রপাত, তারা কি ভবিষ্যতে পাকিস্তানে হামলা চালাবে না, কিংবা আফগানিস্তান কি তাদের আশ্রয় দেবে? যদি হামলা হয়, তাহলে ইসলামাবাদের জবাব কী হবে?

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় ফিরে তালেবান। এরপর থেকে দেশটির বিরুদ্ধে ইসলামাবাদের অভিযোগ, সশস্ত্র সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপিকে আশ্রয় দিচ্ছে তারা। এ প্রেক্ষাপটে গত সপ্তাহে দুই দেশের মধ্যে সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতে কয়েকশ লোক নিহত হন। এ নিয়ে দোহায় শান্তি আলোচনার পর উভয় দেশই যুদ্ধ বন্ধ করে ‘স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার’ দিকে কাজ করতে সম্মত হয়। 

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আলজাজিরা জানায়, কাতারের রাজধানী দোহায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এক দফা আলোচনার পর ‘উভয় পক্ষই তাৎক্ষণিকভাবে অস্ত্রবিরতি এবং দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা সুসংহত করার জন্য ব্যবস্থা প্রতিষ্ঠায় সম্মত হয়। দুই পক্ষই আগামী দিনে অস্ত্রবিরতির স্থায়িত্ব নিশ্চিত করতে এবং নির্ভরযোগ্য ও টেকসই পদ্ধতিতে এর বাস্তবায়ন যাচাইয়ের জন্য পরবর্তী বৈঠকেও সম্মত হয়েছে। ফলে উভয় দেশে নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনে অবদান রাখা সম্ভব হবে। 

অস্ত্রবিরতিকে স্বাগত জানিয়েছে সৌদি
সৌদি আরব এ অস্ত্রবিরতিকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরব সব অঞ্চল ও আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি ও স্থিতিশীলতাকে উৎসাহিত করে। পাকিস্তান ও আফগানিস্তানে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সৌদি অঙ্গীকারবদ্ধ। এ অস্ত্রবিরতিকে স্বাগত জানিয়েছেন গাল্ফ কো-অপারেটিভ কাউন্সিলের মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইয়িও। 

‘অস্ত্রবিরতি সীমান্ত সন্ত্রাস নির্মূলে দৃষ্টি নিবদ্ধ করে’
আলজাজিরা আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, সীমান্ত সন্ত্রাসবাদ বন্ধের লক্ষ্যে পাকিস্তান ও আফগানিস্তান একটি অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছেছে। কাতারের আমির, তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তুর্কি প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী বলেন, কাতার ও তুর্কির মধ্যস্থতার মাধ্যমে এ চুক্তি হয়েছে।

খাজা আসিফ বলেন, যুদ্ধবিরতির প্রাথমিক লক্ষ্য হলো– সন্ত্রাসবাদ নির্মূল করা, যা বছরের পর বছর ধরে সীমান্ত অঞ্চলগুলোকে অস্থিতিশীল করে তুলেছে। তিনি স্বীকার করেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা সম্প্রতি সরাসরি সংঘর্ষে রূপ নেয়। তবে উভয় পক্ষই এখন একমত যে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সন্ত্রাসবাদ নির্মূল অপরিহার্য। আসিফের মতে, উভয় দেশ নিরাপত্তা উদ্বেগ মোকাবিলা ও ভবিষ্যতের শত্রুতা প্রতিরোধের জন্য একটি যৌথ ব্যবস্থা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। চুক্তির বিস্তারিত চূড়ান্ত করার জন্য পরবর্তী দফা আলোচনা আগামী সপ্তাহে ইস্তাম্বুলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত