আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা চান মার্কিন সিনেটররা

মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা চান মার্কিন সিনেটররা

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্বিচারে গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকায় দেশটির জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা চেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটররা। অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞারও প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিনেটে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব জমা দেন রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক দলের কয়েকজন শীর্ষ সিনেটর।
এ প্রস্তাবে সমর্থন জানান যুক্তরাষ্ট্রের সিনেটের আর্মড সার্ভিস কমিটির চেয়ারম্যান, রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন, ডেমোক্র্যাট সিনেটর বেন কার্ডিন, ডিক দুরবিন, রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও ও টড ইয়ং।
এ ছাড়া প্রস্তাবে স্বাক্ষর করেন সিনেটর এড মার্কে, জেফ মার্কলে, ডিয়ানে ফেইন স্ট্রেইন, ব্রায়ান স্টার্টস, টিম কেইন, ক্রিস ভেন হলেন, টাম্ফি বল্ডউইন, কোরি বুকার ও জিয়ানি শাহিন। প্রস্তাবে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সদস্য ইলয়ট অ্যাঙ্গেল, স্টিভ চাবোটও সমর্থন জানান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফর শুরুর আগে দেশটির সরকারি ও বিরোধী দলের সিনেটররা এই প্রস্তাব জমা দিলেন। এ ছাড়া আগামী ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মিয়ানমার সফর করবেন বলে জানা গেছে।
সিনেটরদের দেওয়া প্রস্তাবে মিয়ানমারের অর্থনৈতিক ও নিরাপত্তা খাতের সংস্কারের বিষয়ে সমর্থন জানানো হয়েছে। এ বিষয়ে সিনেটর ম্যাককেইন বলেন, 'মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা ঘটেছে তা অবশ্যই যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে শক্ত প্রতিক্রিয়া দাবি করে। অসহায় নারী-পুরুষ-শিশুদের হত্যা ও বাস্তুচ্যুত করার পেছনে মিয়ানমারের যেসব সেনা কর্মকর্তা জড়িত পরিষ্কারভাবে জানা উচিত, তাদের পাশে যুক্তরাষ্ট্র দাঁড়াবে না।'
গত ২৫ আগস্ট রাখাইনে ৩০টি সেনা-পুলিশ চৌকিতে হামলার পর 'রোহিঙ্গা নিধনযজ্ঞ' শুরু করে বর্মি সেনাবাহিনী। এরপর হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ৬ লাখেরও বেশি রোহিঙ্গা, যা এখনও অব্যাহত রয়েছে। জাতিসংঘ বলেছে, রাখাইনে সেনাবাহিনীর এই হত্যাযজ্ঞ অব্যাহত থাকলে খুব শিগগির বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে। মিয়ানমারের এই হত্যাযজ্ঞকে পাঠ্যবইয়ে উল্লেখ করার মতো 'জাতিগত নিধনের উৎকৃষ্ট উদাহরণ' হিসেবেও অভিহিত করেছে সংস্থাটি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত