আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

যুদ্ধ বাঁধাতে এশিয়া ঘুরছেন ট্রাম্প : উ. কোরিয়া

যুদ্ধ বাঁধাতে এশিয়া ঘুরছেন ট্রাম্প : উ. কোরিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এশিয়া সফরে উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রম বন্ধের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিলেও পিয়ংইয়ং দাবি করেছে, কোরীয় উপদ্বীপে একটি পরমাণু যুদ্ধ বাঁধানোর জন্য এশিয়া ঘুরছেন তিনি।

শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনে সেদেশের সরকারের মুখপাত্রের এক বিবৃতির বরাত দিয়ে বলা হয়েছে, ‘ট্রাম্পের এশিয়া সফর থেকে প্রতীয়মাণ হয়েছে, তিনি একজন ধ্বংসকারী এবং কোরীয় উপদ্বীপে একটি পরমাণু যুদ্ধের জন্য সবার সাহায্য চাইছেন।’

বুধবার দক্ষিণ কোরিয়া সফর শেষ করার আগে দেশটির পার্লামেন্টে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে সতর্ক করে বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রকে খাটো করে দেখার চেষ্টা করবেন না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে লাগতে আসবেন না।’

ট্রাম্পের এশিয়া সফর চলার মধ্যেই পিয়ংইয়ং তার হুঁশিয়ারির জবাব দিল। বিবৃতিতে উত্তর কোরিয়া সরকারের মুখপাত্র পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, কোনো কিছুই উত্তর কোরিয়াকে পরমাণু কার্যক্রম থেকে বিরত রাখতে পারবে না।

সাম্প্রতিক মাসগুলোর মধ্যে উত্তর কোরিয়া তাদের ষষ্ঠ এবং সবচেয়ে বড় পরমাণু ক্ষেপণাস্ত্রসহ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর যুক্তরাষ্ট্র, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প একটু বেশিই নড়েচড়ে বসেন। পিয়ংইয়ং ঘোষণা দেয়, তাদের আন্তমহাদেশীয় বিধ্বংসী পরমাণু ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) যুক্তরাষ্ট্রে আঘাত করতে সক্ষম। এ ছাড়া জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়া দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়, যা জাপানের অর্থনৈতিক জলসীমায় গিড়ে পড়ে। এরপর জাপানও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং দেশটিকে মোকাবিলার প্রতিশ্রুতি দেয়।

ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে শনিবার ওই মুখপাত্র বলেছেন, ‘তার হুমকি কখনোই আমাদের ভীতসন্ত্রস্ত করতে পাবে না, না পারবে আমাদের অগ্রগতি থামাতে।’ এর বদলে যা হবে, তা হলো উত্তর কোরিয়ার ‘পরমাণু অস্ত্র বাহিনীর পরিপূর্ণতা পাওয়া’।

ডোনাল্ড ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও ভিয়েতনামে তার সফরে উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকারণ করার জন্য সবার সাহায্য চেয়েছেন। তবে একই সময়ে কখনো কখনো কঠোর অবস্থান থেকে সুর নরম করে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা ও কূটনৈতিক সমঝোতার প্রচেষ্টার কথাও বলেছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত