আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জলে-আকাশে চলাচলকারী বিশ্বের সর্ববৃহৎ বিমানের প্রথম উড্ডয়ন

জলে-আকাশে চলাচলকারী বিশ্বের সর্ববৃহৎ বিমানের প্রথম উড্ডয়ন

প্রযুক্তি বিশ্বে চীনের সাফল্যের ধারাবাহিকতায় এবার যুক্ত হলো জলে-আকাশে চলাচল করতে উপযোগী উভচর বিমান।

চীনের তৈরী এজি৬০০ নামের বিশ্বের সর্ববৃহৎ উভচর বিমান এই প্রথম রোববার ১ ঘণ্টার উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে। বিমানটির প্রাতিষ্ঠানিক নাম কুনলং। এর মধ্য দিয়ে আকাশ ও জলভাগে যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীন।

উভচর বিমানটি একটি বোয়িং-৭৩৭ বিমানের আকারের সমান। তবে এর সঙ্গে চারটি টার্বোপ্রপ ইঞ্জিন রয়েছে, যার সাহায্যে এটি জলে চলাচল করতে পারে। চীনের গুয়াংডং প্রদেশের দক্ষিণাঞ্চলে ঝুহাই বিমানবন্দর থেকে প্রথম উড্ডয়ন করে এজি৬০০।

অগ্নিনির্বাপণ ও জলভাগে উদ্ধার কাজে ব্যবহারের জন্য তৈরী হলেও সামরিক অভিযান পরিচালনায় উপযোগী এটি। ধারণা করা হচ্ছে, বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে মোতায়েন করা হতে পারে বিমানটি। চীনের দাবি অনুযায়ী, তাদের সর্বদক্ষিণের এলাকায় পৌঁছাতে সক্ষম প্রযুক্তির বিস্ময় এই বিমান।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া তাদের এক খবরে বিমানটিকে ‘সাগর, দ্বীপপুঞ্জ ও রিফসমূহের রক্ষাকারী শক্তি’ হিসেবে বর্ণনা করেছে। এই বিমানের প্রথম উড্ডয়ন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। বিমানটি ফেরার সময় উৎসুক জনতা জাতীয় পতাকা দোলায় এবং সামরিক সংগীত বাজিয়ে এটিকে অভ্যর্থনা জানানো হয়।

বিমানটি তৈরি করতে আট বছর সময় লেগেছে। সর্বাধিক ৫৩ দশমিক ৫ টন ওজন বহনে সক্ষম এই উভচর বিমানের পাখার প্রসারতার দৈর্ঘ ৩৮ দশমিক ৩ মিটার (১২৭ ফুট)। উভচর বিমানের প্রতি মানুষের আকর্ষণ রয়েছে। এরই মধ্যে চীনের অভ্যন্তরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ১৭টি উভচর বিমান কেনার বায়না দিয়েছে।

দক্ষিণ চীন সাগরে একক মালিকানা দাবি নিয়ে প্রতিবেশী বেশ কিছু দেশের সঙ্গে বিরোধ রয়েছে চীনের। গত বছর জাতিসংঘের আন্তর্জাতিক সালিশি আদালতে চীনের একক দাবি প্রত্যাখ্যাত হয়। কিন্তু আদালতের রায় মানেনি দেশটি।

এই মুহূর্তে এজি৬০০ রেকর্ড সৃষ্টিকারী একটি বিমান। কিন্তু বলা হচ্ছে, মার্কিন বিলিয়নিয়ার হোয়ার্ড রবার্ড হাগসের উদ্ভাবিত ‍উড়ন্ত বিমানের আদলে ছোট আকারে তৈরি করা হয়েছে চীনের এই উভচর বিমান।

হাগসের উড়ন্ত বিমানের নাম ছিল ‘দি স্প্রুস গুজ’ বা ‘হাগস এইচ-৪ হারকুলেস’। এর পাখার প্রসারতার দৈর্ঘ ছিল ৯৭ দশমিক ৫৪ মিটার। ১৯৪৭ সালে মাত্র একবারই উড্ডয়ন করানো হয়েছিল বিমানটি, যা মাত্র ২৬ সেকেন্ড স্থায়ী ছিল। বর্তমানে অরেগনে একটি জাদুঘরে রাখা আছে এটি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত