আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ব্রিটেন

চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ব্রিটেন

ব্রিটিশ রয়্যাল নেভির একটি যুদ্ধজাহাজ আগামী মাসে দক্ষিণ চীন সাগরের মধ্য দিয়ে চলাচল করবে বলে জানিয়েছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন। ওই অঞ্চল দিয়ে যে তাদের নৌযান চালানোর অধিকার রয়েছে, তা জানান দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মঙ্গলবার জানান তিনি।

ব্রিটেনের কর্মকর্তারা আরও ছয়মাস আগে এই অভিযানের পরিকল্পনা করেছেন। ওই সমুদ্র অঞ্চলের বেশিরভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়ে আসছে চীন এবং সাগরের মাঝে দ্বীপে সামরিক স্থাপনা তৈরি করেছে দেশটি।

ব্রিটিশ রয়্যাল নেভি যুদ্ধজাহাজ পাঠালে ওই অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিতে পারে।

দ্য অস্ট্রেলিয়ান পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে উইলিয়ামসন বলেছেন, যুদ্ধজাহাজ এইচএমএস সাদারল্যান্ড অস্ট্রেলিয়া ভ্রমণের পর দক্ষিণ চীন সাগরে যাবে।

তিনি বলেন, ‘ফেরার পথে জাহাজটি দক্ষিন চীন সাগরের মধ্য দিয়ে আসবে। আমাদের নেভির যে ওই পথ ব্যবহারের অধিকার আছে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতেই এই কাজ করব।’

তবে বিতর্কিত কোনো জলসীমার ১২ নটিক্যাল মাইলের মধ্যে জাহাজটি আসবে কিনা তা জানাতে পারেনি পত্রিকাটি।

আগে যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধজাহাজ ওই এলাকা দিয়ে যাতায়াতের অধিকার জানান দিতে দক্ষিণ চীন সাগরের মধ্য দিয়ে গিয়েছিল। এরপর বেইজিং ওই পথ ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেছেন, তারা ব্রিটিশ নেভির সিদ্ধান্তের বিষয়ে অবগত আছেন।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী সব দেশেরই দক্ষিন চীন সাগরে নৌযান ও তার উপর দিয়ে বিমান চালানোর অধিকার রয়েছে। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। দক্ষিণ চীন সাগর পরিস্থিতিরও ক্রমশ উন্নতি হচ্ছে। আমরা আশা করব সংশ্লিষ্ট সব দেশ, বিশেষ করে ওই অঞ্চলের বাইরের দেশগুলো আঞ্চলিক দেশগুলোর উদ্যোগকে সম্মান দেখাবে।’

সাক্ষাৎকারে উইলিয়ামসন অস্ট্রেলিয়াকেও বিতর্কিত অঞ্চলে তাদের কর্মকাণ্ড আরও বাড়াতে উৎসাহিত করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আশা করছে, অন্যান্য দেশ আরও বেশি কিছু করবে। এটা যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার জন্য আরও বেশি কিছু করার, নেতৃত্ব দেয়ার সুযোগ।’

উল্লেখ্য, অস্ট্রেলিয়া দক্ষিণ চীন সাগরে পর্যবেক্ষণমূলক কিছু ফ্লাইট পরিচালনা করেছে, কিন্তু নৌ চলাচলের অধিকার জানান দিতে কোনো অভিযান পরিচালনা করেনি।

বেইজিং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগরে তাদের নিয়ন্ত্রণ বাড়াতে সেখান দিয়ে অবাধ চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে। এর মধ্যেই সেখানকার বিভিন্ন দ্বীপে সামরিক স্থাপনা তৈরি করায় আন্তর্জাতিক মহল চীনের সমালোচনা করে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত