আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বিশ্বের ৯৫ শতাংশ মানুষ দূষিত বায়ু গ্রহণ করছে

বিশ্বের ৯৫ শতাংশ মানুষ দূষিত বায়ু গ্রহণ করছে

বিশ্বে ৯৫ শতাংশ মানুষ দূষিত, অস্বাস্থ্যকর বাতাস গ্রহণ করছে। এমন তথ্য ওঠে এসেছে 'অ্যানুয়াল স্টেট অব গ্লোবাল এয়ার রিপোর্ট'র এক প্রতিবেদনে। ১৭ এপ্রিল মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। খবর সিএনএন।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০১৬ সালে সারা বিশ্বে ৬১ লাখ মানুষ মৃত্যুর মুখোমুখি হয়েছে শুধু দূষিত বাতাস গ্রহণের কারণে। দূষিত বাতাস গ্রহণের ফলে মৃত্যুর সংখ্যা বর্তমান বিশ্বে চতুর্থ। এ তালিকায় প্রথমে আছে উচ্চ রক্তচাপ, দ্বিতীয় স্থানে খাদ্যাভাব। এবং তৃতীয় স্থানে আছে ধূমপান। যা বাতাস দূষণের অন্যতম প্রধান কারণ।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, দূষিত বাতাস গ্রহণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুস ক্যান্সারসহ দীর্ঘস্থায়ী ফুসফুসের সমস্যা হয়। এতে অসংখ্য অল্পবয়সী মানুষের মৃত্যু হয়। সারা বিশ্বে যে পরিমাণ মানুষের মৃত্যু বাতাস দূষণের ফলে হয় তার অর্ধেক হয় ভারত, বাংলাদেশ এবং চীনে। বায়ু দূষণ জনিত কারণে বিশ্বের ৫০ শতাংশ মৃত্যুর জন্য চীন ও ভারত যৌথভাবে দায়ী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালের পর থেকে পাকিস্তান, বাংলাদেশ ও ভারতে বায়ু দূষণ মাত্রাতিরিক্ত হারে বেড়েই চলেছে। ঘরে এবং বাইরে উভয়ক্ষেত্রেই বায়ু দূষণ জনিত কারণে ভারতে প্রতি চারজনে একজন মৃত্যুবরণ করছে যেখানে চীনের ক্ষেত্রে এ অনুপাত প্রতি পাঁচজনে একজন। তবে চীন তাদের দূষণের পরিমাণ কমিয়ে আনলেও পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত দিনে দিনে বায়ু দূষণের পরিমাণ বাড়িয়েই চলেছে।

উল্লেখ্য, বৈশ্বিক জনসংখ্যার উপর বায়ু দূষণ জনিত পার্শ্বপতিক্রিয়া নিয়ে গবেষণা করা এটি সর্বশেষ প্রতিবেদন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত