আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বরফ সাফ না করায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ৫০ ডলার জরিমানা

বরফ সাফ না করায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ৫০ ডলার জরিমানা

আইনের চোখে সবাই সমান। যদিও বেশ কয়েকটি দেশে এ বাক্য শুধুই যেন নীতিকথা ও প্রবাদ-বাক্যের তকমা পেয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি সাবেক সিনেট সদস্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাও একবার করেছেন তিনি। এতোসব পদবী যার, তাকেও যদি সামান্য কোন কারণে জরিমানা করা হয়, তা নিশ্চয়ই অন্য রাষ্ট্রগুলোর জন্য দৃষ্টান্তস্বরূপ। নিজের বাড়ি বীকন হিল ম্যানশনের সামনের ফুটপাত ও আশপাশ থেকে বরফ সরাতে ব্যর্থ হওয়ায় বিশ্বের শীর্ষ এ কূটনীতিককেও গুণতে হচ্ছে জরিমানা। গতকাল সকাল ৯টা ৪৫ মিনিটে তাকে ৫০ ডলার জরিমানা করে কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এ সপ্তাহে প্রবল তুষারঝড়ে ২ ফুট উঁচু বরফ জমে যাওয়ায়, বোস্টনের মেয়র মার্টিন ওয়ালশ সতর্ক করে দিয়েছিলেন সবাইকে। যাদের নিজেদের বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান বা অফিসের সামনের ফুটপাত বরফাবৃত পাওয়া যাবে, তাদের জরিমানা করা হবে। বোস্টনের মেয়র যে কথাটা মজা করে ঘোষণাটা দেননি, তা ভালোই টের পেয়েছেন জন কেরি। এদিকে যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জরিমানা করা হয়, সে সময় তিনি ছিলেন সৌদি আরব সফরে। প্রয়াত বাদশাহ আবদুল্লাহর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে মাকির্ন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সৌদি আরব সফরে ছিলেন কেরি। এদিকে কেরির মুখপাত্র গ্লেন জনসন বলেছেন, অতিসত্বর জরিমানা পরিশোধ করবেন জন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জরিমানা করার অল্প সময়ের মধ্যেই কেরির বাড়ির সামনের ফুটপাত ও আশপাশ থেকে বরফ পরিষ্কার করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত