আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কেনিয়ায় ভয়াবহ বন্যা, কমপক্ষে ১০০ প্রাণহানি

কেনিয়ায় ভয়াবহ বন্যা, কমপক্ষে ১০০ প্রাণহানি

মধ্য আফ্রিকার দেশ কেনিয়ায় ভয়াবহ বন্যায় এ পর্যন্ত কমপক্ষে একশ’ মানুষের প্রাণহানি হয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছেন আড়াইলাখেরও বেশি মানুষ।

কেনিয়ান রেডক্রসের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, সপ্তাহব্যাপী টানা বর্ষণের পর বন্যা ও ভূমিধসে এ হতাহতে ঘটনা ঘটেছে। বন্যার্তদের সাহায্যে কর্তৃপক্ষ হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার কাজ চালাচ্ছে। সরবরাহ করা হচ্ছে প্রয়োজনীয় খাবার।

২০১৭ সালে পূর্ব আফ্রিকাজুড়ে ব্যাপক ‘খরা’র পর এ বছরের বৃষ্টিপাত ‘আশার’ বদলে নতুন করে ‘অভিশাপ’ হয়ে ধরা দিয়েছে আফ্রিকা মহাদেশের দেশটির জনগণের কাছে। টানা বর্ষণে তানা নদীর পানি তীর উপচে আশপাশের এলাকা প্লাবিত হলে রেডক্রসের পক্ষ থেকে উদ্ধার অভিযান চালানো হয়।

এদিকে বৈরী আবহাওয়ায় পাশ্ববর্তী সোমালিয়াতেও বিরূপ প্রভাব পড়েছে। জাতিসংঘ ধারণা করছে, এতে অন্তত ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরইমধ্যে পৌনে ২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

অন্যদিকে বন্যা উপদ্রুত এলাকায় ম্যালেরিয়া ও কলেরার প্রার্দুভাব দেখা দেওয়ার আশঙ্কা করে বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়েছেন, পরিস্থিতি ভয়াবহ ও মারাত্মক আকার ধারণ করতে পারে। যা দ্রুত অন্য এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

অকাল বন্যায় কেনিয়ার অনেক এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা, এমনকি স্বাস্থ্যসেবা কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। তলিয়ে গেছে বিশুদ্ধ পানি সংরক্ষণ কেন্দ্রও।

এ অবস্থায় জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, বাসস্থান, চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় পদক্ষেপের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। একই আহ্বান নিয়ে এগিয়ে এসেছে জাতিসংঘও।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত