আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

কে এই জয়শঙ্কর?

কে এই জয়শঙ্কর?

ভারতের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে বৃহস্পতিবার সকালে শপথ নিয়েছেন সুব্রামনিয়াম জয়শঙ্কর। সুজাতা সিংয়ের স্থলাভিষিক্ত হলেন তিনি।৬০ বছর বয়সী জয়শঙ্কর ৩৬ বছর ধরে ভারতের পররাষ্ট্র বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তার বাবা ভারতের খ্যাতিমান কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক কৃষ্ণাস্বামী সুব্রামনিয়াম। জয়শঙ্করের জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা দিল্লিতে। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজে রাষ্ট্রববিজ্ঞানে পড়াশুনা করেন। পরে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর এমফিল ও পিএইচডি ডিগ্রি নেন। তিনি এর আগে যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ভারত-যুক্তরাষ্ট্র বেসামরিক পরমাণু চুক্তি সম্পাদনে তার মুখ্য ভূমিকা ছিল। কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে নিয়ে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয় তা 'সমঝোতার' পর্যায়ে নিয়ে আসেন জয়শঙ্কর। এরও আগে বেইজিংয়ে ভারতের রাষ্ট্রদূত থাকাকালে জয়শঙ্কর দুই দেশের সম্পর্কোন্নয়নে এবং সীমান্ত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ভারত স্বাধীন হওয়ার পর সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রদূত হিসেবে বেইজিংয়ে দায়িত্ব পালন করেন জয়শঙ্কর। এছাড়া তিনি ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত সিঙ্গাপুরে এবং ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত চেক প্রজাতন্ত্রে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক উল্লেখযোগ্য মাত্রায় উন্নয়নের কারণেই মোদি সরকার জয়শঙ্করের ওপর আস্থা রাখছে । উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ৩ দিনের ভারত সফরের একদনি পর গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে বরখাস্ত করে মোদি সরকার। দায়িত্ব পালন অবস্থায় কোনো পররাষ্ট্র সচিবকে এভাবে বরখাস্তের ঘটনা ভারতে বিরল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি

শেয়ার করুন

পাঠকের মতামত