আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

এসি ছাড়াই ঘর ঠাণ্ডা রাখুন

এসি ছাড়াই ঘর ঠাণ্ডা রাখুন

এসি ছাড়াই সহজ ও বিজ্ঞানসম্মত কিছু কৌশলে ঘর ঠাণ্ডা রাখতে পারেন আপনিও। দেখে নিন তেমনই কিছু কৌশল-

১) পর্দা টেনে রাখুন
বাইরের রোদ থেকে ঘরকে বাঁচাতে দিনের বেলায় পর্দা দিয়ে ঢেকে রাখুন দরজা এবং জানালা। পর্দা যত ভারী হবে তত ভালোভাবে গরম আটকানো যাবে। লাল, কমলা এবং হলুদ পর্দা ঘরকে বেশি ঠাণ্ডা রাখে।

২) ঘরের ভেতরে দরজা খুলে রাখুন
ঘরের বাইরের দরজা বন্ধ রাখলেও ভেতরের দরজাগুলো খুলে রাখুন যাতে বিভিন্ন ঘরে বাতাস চলাচল করে। তবে অবশ্যই রান্নাঘরের দরজা খোলা রাখবেন না, এতে চুলার গরম ঘরের ভেতরে এসে পড়বে। রান্নাঘরে এক্সহস্ট ফ্যান থাকলে তা চালিয়ে দিন এবং দরজা বন্ধ রাখুন।

৩) ফ্যানের সামনে বরফ রাখুন
ছোট আকারের ফ্যান বা স্ট্যান্ড ফ্যান যদি বাসায় থাকে, তা চালিয়ে এর সামনে এক বোল বরফ বা ঠাণ্ডা পানি রাখুন। এতে সারা ঘরে ঠাণ্ডা বাতাস ছড়িয়ে পড়বে।

৪) মাথা খাটিয়ে ফ্যান ব্যবহার করুন
ঘর থেকে গরম বাতাস বের করার জন্য জানালার সামনে একটা ফ্যান রাখতে পারেন, আবার দরজা থেকে ঘরের ভেতরে ঠাণ্ডা বাতাস প্রবাহিত করার জন্য আরেকটা ফ্যান রাখতে পারেন।

৫) গ্যাজেট বন্ধ রাখুন
কম্পিউটার বন্ধ করে দিন, দরকারের বেশি আলো জ্বালাবেন না, ওয়াশিং মেশিন বন্ধ রাখুন। প্রয়োজনের অতিরিক্ত কোনো যন্ত্রই চালাবেন না। আপনি নিজেও যথাসম্ভব পরিশ্রম কম করুন।

৬) জানালা খুলে দিন
রাতের বেলায় পরিবেশ ঠাণ্ডা হয়ে আসে। এ সময়ে জানালা খোলা রাখুন, ঘরে আটকানো গরম বাতাস বের হতে দিন। সকালে কিছু সময়ের জন্য হলেও জানালা বন্ধ রাখুন যাতে ঠাণ্ডা বাতাসটা ঘরে থাকে। সারাদিন অবশ্য বন্ধ রাখতে পারবেন না।

৭) বিছানার চাদর পাল্টান
পাতলা সুতি এবং সিল্কের বিছানার চাদর ঠাণ্ডা থাকে এবং তাতে ঘুমাতে আরাম পাবেন আপনি। এছাড়া বিছানার চাদর একটি প্লাস্টিকের ব্যাগে করে ফ্রিজে রাখুন। ঘুমানোর আগে বের করে বিছানায় পেতে নিন। এতে অনেক শান্তিতে ঘুমাতে পারবেন।

৮) পানি ব্যবহার করুন
গরমকালে বেশি পানি পান করতে হবে, এটা সবাই জানে। এ ছাড়াও কিছু কাজ করতে পারেন। একটি স্প্রে বোতলে পানি ভরে ফ্রিজে রাখতে পারেন। খুব গরম লাগলে তা মুখে স্প্রে করতে পারেন। একটি রুমাল পানিতে ভিজিয়ে ফ্রিজে রাখুন। ঠাণ্ডা হলে বের করে ঘাড়, হাত ও পায় মুছে নিন।

৯) ঘরে গাছ রাখুন
ঘরে কিছু গাছ, যেমন পাতাবাহার বা ক্যাকটাস রাখলে তা বাতাসকে ঠাণ্ডা রাখবে। 


এলএবাংলাটাইমস/এলএস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত