আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

শিশুর ডায়াপার র‍্যাশ, জেনে নিন সমাধান

শিশুর ডায়াপার র‍্যাশ, জেনে নিন সমাধান

ডায়াপার র‌্যাশ শিশুদের একটি সাধারণ সমস্যা। এমনিতেই শীত এলে শিশুদের বিভিন্ন শারীরিক সমস্যার শেষ থাকে না। সঙ্গে ডায়াপার র‌্যাশ যেন মরার ওপর খাঁড়ার ঘা। ভেজা বা ব্যবহৃত ডায়াপার বেশিক্ষণ পরিয়ে রাখলে ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণে শিশুর শরীরে র‌্যাশ হতে পারে। শিশুর জন্য র‌্যাশ খুবই অস্বস্তিকর ও যন্ত্রণাদায়ক। তাই বাড়িতেই এর দ্রুত সমাধান পেতে দেখে নিন কিছু প্রাকৃতিক উপায়।

নারিকেল তেল
ডায়াপার র‌্যাশের জন্য নারিকেল তেল সবচেয়ে নিরাপদ প্রাকৃতিক উপাদান। এই তেল অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিভাইরাল হওয়ায় র‌্যাশের চিকিৎসায় সাহায্য করে। শিশুর ত্বক নরম ও আর্দ্র রাখে।

বেকিং সোডা
বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বোনেট শিশুর ত্বকের পিএইচ-এর ভারসাম্য ঠিক রাখতে পারে। ডায়াপার র‌্যাশের সাধারণ সমস্যা যেমন ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস প্রতিহত করে।

টি-ট্রি অয়েল
এন্টিসেপ্টিক গুণের কারণে ত্বকের সমস্যায় টি-ট্রি অয়েল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকায় শিশুর ডায়াপার র‌্যাশ সারিয়ে তুলতে চমৎকারভাবে কাজ করে।

ইপসম লবণ
ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসম লবণের শক্তিশালী প্রদাহবিরোধী উপাদান থাকে। ত্বকের জালাপোড়া ও অস্বস্তি সারিয়ে তোলে। একই ভাবে র‌্যাশের চিকিৎসায়ও ভালোভাবে কাজ করে।

আপেল সাইডার ভিনেগার
আপেল সাইডার ভিনেগার প্রধানত অ্যাসেটিক অ্যাসিড দিয়ে গঠিত যা প্রাকৃতিকভাবেই সংক্রামক বিরোধী। এর অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিভাইরাল উপাদান ডায়াপার র‌্যাশের বিরুদ্ধে কাজ করতে পারে।

দই
দই হলো প্রদাহবিরোধী উপাদান এবং প্রাকৃতিকভাবেই ইস্ট ও মাইক্রোবায়াল ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে। বাড়িতেই র‌্যাশ প্রতিকারে এটি তাই কার্যকরী উপাদান।

অ্যালোভেরা
অ্যালোভেরার প্রদাহবিরোধী গুণ থাকায় শিশুর ত্বকের প্রদাহ ও অস্বস্তি কমায়। এর অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান ডায়াপায় র‌্যাশের ব্যাকটেরিয়া মারে।

পেট্রোলিয়াম জেলি
প্রাকৃতিক ময়েশ্চারাইজার পেট্রোলিয়াম জেলিতে প্রদাহবিরোধী উপাদান থাকে, যা ডায়াপার র‌্যাশ সারায়। এটি শিশুর ত্বকে জীবাণুর সংক্রমণ প্রতিহত করে।

বুকের দুধ
বুকের দুধ ডায়াপার র‌্যাশের জন্য সবচেয়ে নিরাপদ। বুকের দুধ শিশুর ইমিউন সিস্টেম বাড়ায় ও বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত