আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

গরম না কি ঠান্ডা? শীতকালে কোন পানিতে শ্যাম্পু করা চুলের জন্য ভালো

গরম না কি ঠান্ডা? শীতকালে কোন পানিতে শ্যাম্পু করা চুলের জন্য ভালো

শীতকালে অনেকেই গরম পানি দিয়ে গোসল করেন। শ্যাম্পু করার সময়েও এই গরম পানি ব্যবহার করেন। কিন্তু গরম পানিতে গোসল করার অভ্যাসে চুলে নানা সমস্যা দেখা দেয়। খুশকি, মাথার ত্বকে চুলকানির মতো কয়েকটি সমস্যা বেড়ে যায়। গরম পানি মাথার ত্বকে হাইড্রোজেনের পরিমাণ অনেক কমিয়ে দেয়। ফলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। চুল পড়তে থাকে, চুলের আগা ফেটে যায়। ত্বকের মতো চুলও নিজস্ব সৌন্দর্য হারাতে থাকে। গরম পানির প্রভাবে মাথার ত্বক অত্যধিক শুষ্ক হয়ে যায়। ফলে র‌্যাশ, ফুসকুড়ি জন্ম নিতে থাকে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, চুল ভাল রাখতে ঠান্ডা পানিতে গোসল করা ভাল। এতে ত্বক এবং চুল দুই-ই ভাল থাকবে। মাথার ত্বকে থাকা পুষ্টি বজায় রাখে ঠান্ডা পানি। সেই সঙ্গে মানসিক চাপ কমাতেও ঠান্ডা পানি দারুণ উপকারী। এত উপকার থাকা সত্ত্বেও ঠান্ডা পানি দিয়ে গোসল করারও কিছু সমস্যা রয়েছে। শীতে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে চুল নিজস্ব আর্দ্রতা হারায়। চুলে থাকা কিউটিকলগুলি নষ্ট হয়ে যায়। ফলে চুল ঝরতে থাকে। তখন প্রশ্ন উঠতে পারে,গরম পানি এবং ঠান্ডা পানি— দু’টিতেই যদি সমস্যা হয়, তা হলে কি গোটা শীতকালে শ্যাম্পু না করাই ভালো?

এর একটি উপায় রয়েছে। সবচেয়ে ভাল হয় যদি গরম এবং ঠান্ডা পানি একসঙ্গে মিশিয়ে নেওয়া যায়। গরম পানিতে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়ামের মতো খনিজ উপাদান থাকে, যা মাথার ত্বক এবং চুলে জমাট বেঁধে থেকে ক্ষতি করে। আবার ঠান্ডা পানিতে গোসল করলেও মাথার ত্বকের ছিদ্রমুখগুলি বন্ধ হয়ে যায়। ফলে নোংরা জমে নানা রকম ব্যাক্টেরিয়ার জন্ম দেয়। তা থেকে র‌্যাশ হয়। তাই শীতকালে শুধু গরম বা ঠান্ডা পানিতে নয়, বরং দু’টি মিশিয়ে গোসল করুন। এতে চুলে পিএইচের মাত্রা কিছুটা হলেও ঠিক থাকে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত