আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

কোন কোন খাবার শরীর ঠান্ডা রাখে?

কোন কোন খাবার শরীর ঠান্ডা রাখে?

বসন্ত বাতাসে গরমের আগমনী ধ্বনি প্রতিদিনই পাওয়া যাচ্ছে। তীব্র গরমের সময় অতিরিক্ত ঘাম হওয়ার কারণে ডিহাইড্রেশন হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। গরমের সময় শরীর স্বাভাবিকভাবে ঠান্ডা রাখে এমন কিছু খাবার রাখতে পারেন খাদ্য তালিকায়। পাশাপাশি পর্যাপ্ত পানি ও পানিজাতীয় খাবার খেতে হবে। জেনে নিন গরমকালে কোন কোন খাবার খাবেন শরীর ঠান্ডা রাখার জন্য।


১। ডাবের পানি
প্রাকৃতিক উপায়ে শরীর ঠান্ডা রাখতে চাইলে ডাবের পানি খান প্রতিদিন। এতে থাকা উপকারী বিভিন্ন খনিজ উপাদান শরীরে পানির চাহিদা পূরণ করে। হজমের জন্যও সহায়ক ডাবের পানি।

২। তরমুজ
বাজারে তরমুজ উঠতে শুরু করেছে। গরমের সময় শরীরকে আরাম দেয় রসালো তরমুজ। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যান্টি-অক্সিডেন্ট। এছাড়া তরমুজের প্রায় পুরোটাই পানি। ফলে স্বাভাবিকভাবে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এই ফল।

৩। দই বা বাটারমিল্ক
গরমে শরীর ঠান্ডা রাখতে টক দই অথবা বাটারমিল্ক খেতে পারেন। ক্যালসিয়াম, প্রোটিন ও প্রোবায়োটিক সমৃদ্ধ এই দুই দুগ্ধজাত খাবার খেলে হজমের গণ্ডগোলও দূর হবে। দইয়ের সঙ্গে জিরার গুঁড়া, পুদিনা পাতা ও লবণ মিশিয়ে বানিয়ে ফেলতে পারেন স্বাস্থ্যকর পানীয়। গরমে আরামও দেবে এটি।

৪। আমলকী
ভিটামিন সি ও ফাইবারের চমৎকার উৎস আমলকী। গ্রীষ্মের গরমে সুস্থ থাকতে আমলকী খান নিয়মিত। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। আমলকী চিবিয়ে খেতে পারেন। আচার বানিয়েও খাওয়া যায় ফলটি। আমলকী পানিতে ফুটিয়ে ছেঁকে ব্লেন্ড করে মধু মিশিয়ে বানিয়ে ফেলতে পারেন পানীয়।

৫। শসা
শরীর ঠান্ডা রাখতে শসা খেতে পারেন রোজ। প্রায় ৯৫ শতাংশ পানি থাকে শসায়। এছাড়া পটাসিয়াম রয়েছে এতে। পটাসিয়াম হিট স্ট্রোকের ঝুঁকি কমায়। পাশাপাশি মস্তিষ্ক ভালো রাখে।

৬। আপেল
আপেলের ৮৬ শতাংশই পানি। শরীরের বাড়তি পানির চাহিদা মেটাতে তাই প্রতিদিন খান আপেল। আঁশসমৃদ্ধ আপেল খেলে দূর হয় কোষ্ঠকাঠিন্যও।

৭। পালং শাক
আয়রন সমৃদ্ধ পালং শাকের প্রায় ৯৩ শতাংশ পানি। নিয়মিত পালং শাক খেলে যেমন পানির চাহিদা মিটবে, তেমনি শক্তিশালী হবে রোগ প্রতিরোধ ক্ষমতা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত