আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

জেনে নিন, যে লক্ষণগুলো হতে পারে শারীরে ক্ষতির কারণ

জেনে নিন, যে লক্ষণগুলো হতে পারে শারীরে ক্ষতির কারণ

পুরুষরা স্বভাবতই একটু উদাসীন হয়ে থাকেন। বিশেষ করে শারীরিক সমস্যার দিকে অনেক পুরুষই নজর দেন না।তাদের মতে চলাফেরা করার মানেই সুস্থতা। অনেক রোগের লক্ষণকে ছোটোখাটো হিসেবে ধরে নেয়ার প্রবনতাও আছে তাদের মধ্যে।
অসুস্থতার কিছু লক্ষণকে অবহেলা না করাই মঙ্গল। কারণ এই ছোটোখাটো লক্ষণগুলো হতে পারে বড় কোনো রোগের পূর্বাভাস। যেমন বুকে ব্যথা। বেশীরভাগ পুরুষ বুকে ব্যথাকে ভাবেন গ্যাসের ব্যথা। কিন্তু বুকে ব্যথা হওয়ার আরও কারণ রয়েছে। নিউমোনিয়া, ফুসফুসের সমস্যা, অ্যাজমা ইত্যাদির কারণেও দীর্ঘমেয়াদী বুকে ব্যথা হতে পারে। তাই অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
শ্বাসপ্রশ্বাসেও মাঝে মাঝে সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ হেঁটে বা পরিশ্রম করে এসে ছোটো ছোট দম ফেলার সমস্যাটিকে পুরুষেরা একেবারেই গুরুত্ব দেন না। ভাবেন পরিশ্রম করে আসার পর এটাই স্বাভাবিক। কিন্তু আসলে তা নয়। এই লক্ষণটি কার্ডিওভাস্কুলার সমস্যার লক্ষণ বা ফুসফুসের সমস্যা জনিত কোনো রোগের লক্ষণ হতে পারে। সুতরাং অবহেলা নয় মোটেও।

শারীরিক দুর্বলতা অনুভব করলেও অনেক পুরুষ তা প্রকাশ করতে একেবারেই নারাজ। কিন্তু অল্পতেই দুর্বলতা অনুভব করার ব্যাপারটি লুকিয়ে অনেক বেশি ক্ষতি করে ফেলছেন আপনার দেহের। অল্প পরিশ্রমে শারীরিক দুর্বলতা হতে পারে ক্যান্সার, হৃদপিণ্ডের অক্ষমতা, ডায়বেটিস, ইনফেকশন, কিডনি বা লিভার সংক্রান্ত রোগের লক্ষণ। সুতরাং এই দুর্বলতাকে অবহেলা করবেন না একেবারেই।

শেয়ার করুন

পাঠকের মতামত