আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

কিভাবে ঘর সাজাতে পারেন বৈশাখী সাজে

কিভাবে ঘর সাজাতে পারেন বৈশাখী সাজে

যেকোনো উৎসব কিংবা অনুষ্ঠানে বাড়িতে অতিথি আসবেই। আর তাই যেকোনো উৎসবের আগে নিজেদের সাজগোজের পাশাপাশি ঘরের সাজসজ্জাটাও জরুরি। কিছুদিন পরেই বৈশাখ, তাই চাই এই মুহূর্তে খুব কম সময়ে আর সহজে ঘরের পরিচ্ছন্নতা। যাতে আপনি আপনার ঘরের ভেতরে তৈরি করতে পারেন বৈশাখের আমেজ।
নানা ব্যস্ততায় ঘরের দিকে আমাদের তেমন একটা খেয়াল রাখা হয় না। তাই ঘরের কোণায় কোণায় বেশ ধুলা জমে যায়। যা ঘরের সৌন্দর্য নষ্ট করে। তাই সম পেলেই প্রথমে ঘরটা ঝেরেমুছে নিন। রুমে থাকা ফ্যানেও ময়লার আস্তর জমে যায়, তাই সেদিকেও খেয়াল দিন।
এছাড়া পর্দাতেও রঙের তারতম্য আনতে পারেন। ঘরের দেয়ালের সাথে মিলিয়ে নতুন করে নববর্ষকে উল্লেখকরে ঘরে টানাতে পারেন আপনার পছন্দের পর্দা। কিংবা পুরনো পর্দাগুলো ভালোকরে ডিটার্জেন দিয়ে ধুয়ে তা লাগাতে পারেন আপনার পছন্দ মতো রুমে।
ঘরের আসবাবপত্রের মধ্যে আলমারি, ড্রেসিং টেবিল, টি-টেবিল ঝেরে মুছে রাখুন। খাবার টেবিলের মেলায় নতুন টেবিল ক্লথ ব্যবহার করতে পারেন। সোফাসেটের বেলায় রুম বুঝে ছোট কিংবা বড় সেট কিন্ততে পারেন নতুন বছরকে মাথায় রেখে। অথবা পুরানো সোফা সেটের কাভার বদলে তাকে নতুনত্ব দিতে পারেন।
এর পরেই আসে ফ্লোরের কথা। বেশিরভাগ বাড়িগুলোতেই এখন ফ্লোরে টাইলস ব্যবহার করে হয়। আর যত্নের অভাবে তা খুব সহজেই কালো আর দাগে ভরে যায়। তাই নতুন বছর আসার আগে ভাগেই তাকে মুছে নতুন করে তুলুন।
এবার আসা যাক রান্ন ঘরের দিকে। বৈশাখের সময় নানা ঝামেলা থাকে আর তার সাথে মুখরোচক সব রান্না। তাই আগে থেকে কোন পাত্রে রান্না করবেন, কী ধরনের বাটি, বোল, প্লেট প্রয়োজন তার একতা লিস্ট করে নয়ে একটি আলাদা তাকে সাজিয়ে নিন। যেন তা আপনি বৈশাখের সময় খুব সহজেই হাতের কাছে পেয়ে যান। আর খেয়াল রাখুন যাতে তা ঠিক ভাবে ধোয়ামোছা থাকে।

এছাড়া ঘরে জমে থাকা কাপর কোথাও স্তুপ করে ফেলে রাখবেন না। এটি ঘরকে বাজে ভাবে উপস্থাপন করে। তাই ঘরে জমে থাকা কাপড় পরিষ্কার করে আলাদাভাবে তা তাকে উঠিয়ে রাখুন। এর পাশাপাশি ভ্যাকিউম ক্লিনার দিয়েও আপনি আপনার ঘরের কোনায় জমা ময়লাগুলোও পরিষ্কার করে নিতে পারেন। বৈশাখের আগেই নিজের মনের মতো ঘরটিকে প্রস্তুত করুন।

শেয়ার করুন

পাঠকের মতামত