আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

বাথরুমের টাইলস পরিষ্কারের দারুণ কৌশল

বাথরুমের টাইলস পরিষ্কারের দারুণ কৌশল

ঘরের অন্য সব জায়গারর তুলনায় বাথরুমটাই বেশি নোংরা হয়। আর এই নোংরা বাথরুম পরিষ্কার করা বেশ কষ্টসাধ্য। বিশেষ করে বাথরুমের টাইলসের কোণায় ময়লা জমে থাকলে তা পরিষ্কার করা কঠিন হয়ে পড়ে। তবে টাইলসের সুবিধা হলো এতে মোজাইকের মতো দাগ পড়ে না। আর একটু যত্ন নিলেই টাইলসকে নতুনের মতো রাখা সম্ভব। তাই আজ রইলো বাথরুমের টাইলস পরিষ্কারের দারুণ কিছু কৌশল।



>> প্রথমে বাথরুমের মেঝে শুকিয়ে ফেলুন। বাথরুম পরিষ্কার করার আগে একটি শুকনো কাপড় দিয়ে মেঝে, দেয়াল ভালো করে মুছে নিন। বাথরুমে যেনো কোনো পানি না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। শুকনো বাথরুম পরিষ্কার করা সহজ হবে।



>> সম্পূর্ণ বাথরুমে টাইলস ক্লিনার বা টয়লেট ক্লিনার ছিটিয়ে দিন। এই ক্লিনার দিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। লক্ষ্য রাখবেন ক্লিনার দিয়ে খুব বেশিক্ষণ রাখবেন না। আপনি চাইলে এটি প্রতিদিন করতে পারেন।



>> টাইলস পরিষ্কার করার জন্য নরম ব্রাশ করা উচিত নয়। শক্ত ব্রাশ দিয়ে টাইলসের মেঝে ভালো করে ঘষুন। অব্যবহৃত টুথব্রাশ দিয়ে বাথরুমের কোনাগুলো পরিষ্কার করুন। টাইলসের জোড়া লাগানো স্থানের কোনায় কোনায় ময়লা জমে কালচে দাগ পড়ে, সে স্থানগুলোও টুথব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে পারেন।



>> ব্রাশ দিয়ে ঘষার পর ময়লা পানি দিয়ে ধুয়ে ফেলুন। বেশি পরিমাণে পানি ঢালুন যাতে করে বাথরুমের কোনায় কোনায় জমে থাকা ময়লা সব ধুয়ে চলে যায়।



>> সমপরিমাণে ভিনেগার এবং পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এবার এটি একটি স্প্রে বোতলে ভরে ফেলুন। এবার এটি দিয়ে টাইলসের উপর বিশেষ করে ময়লা দাগের উপর স্প্রে করুন। এভাবে ১০-১৫ মিনিট রেখে দিন। ১৫ মিনিট পর ঘষুন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।



>> বাথরুম পরিষ্কারের কাজকে আরো সহজ করার জন্য ব্যবহার করতে পারেন বেকিং সোডা। রান্নার কাজে ব্যবহৃত এই উপাদানটি টাইলসকে ঝকঝকে করে তুলবে। পানি এবং বেকিং সোডা একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি দিয়ে শাওয়ার এবং টাব কিছুক্ষণ ঘষুন। দেখবেন সব ময়লা নিমেষেই দূর হয়ে গেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত