আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

হরেক কারণে সম্পর্ক ভাঙে দিনরাত

হরেক কারণে সম্পর্ক ভাঙে দিনরাত

আধুনিক দিনে প্রযুক্তি আমাদের গোটা জীবনটাই বদলে দিয়েছে। জীবনটা এখন অনেকটাই যান্ত্রিক। সেইসঙ্গে সম্পর্কগুলো কেমন যেন হালকা আর ফিকে হয়ে গেছে। এখন আর মানুষের মধ্যে ভালোবাসার সেই গভীরতা নেই। এখন ভালোবাসায় আমরা আগের সেই আনন্দ উপভোগ করি না। সবসময় মনের মধ্যে একটা দ্বিধা কাজ করে। অনেকেই আবার একজনকে ছেড়ে আরও সুন্দরের পেছনে ছোটাছুটি করেন। কেউ কেউ আবার সামাজিক স্ট্যাটাসের সঙ্গে যায় এমন সঙ্গী খুঁজে ফেরেন। এভাবে এক সময় অনেক সৌন্দর্যের ভিড়ে আমাদের সম্পর্কটাই হারিয়ে যায়। বিশেষজ্ঞরা বলেন, প্রত্যেক মানুষই তার জীবনে নিজের আত্মসন্তুষ্টির পথেই এগিয়ে যায়। এ কারণেই সম্পর্কগুলো ভেঙে যায়।



এক্ষেত্রে বিশেষজ্ঞরা সম্পর্ক ভাঙার কতগুলো কারণ চিহ্নিত করেছেন। এগুলো নিম্নরূপ:



❏ স্ত্রী/স্বামী, কারও সঙ্গে সত্যিকার বন্ধুত্ব, কাউকে কাজে ব্যবহার, কারও কাছ থেকে সুবিধা গ্রহণ প্রভৃতি সম্পর্কগুলো কিন্তু একেবারেই আলাদা। একেকজন মানুষ একেক ক্ষেত্রে থেকে তাদের আনন্দ খুঁজে নেন। এক্ষেত্রে কোন কোন মানুষ আছে যারা শুধু নিজের স্বার্থেই অন্যকে ব্যবহার করে। বাকিটা সময় তাদের উপেক্ষা করে। এভাবে উপেক্ষা ধীরে ধীরে তাদের সঙ্গে দূরত্বটা বাড়িয়ে দেয়। আবার আপনি যদি স্ত্রীকে বা স্বামীকে পর্যাপ্ত সময় না দেন তাহলেও কিন্তু ধীরে ধীরে দূরত্বটা বেড়ে যায়। আর এই দূরত্বটা সম্পর্ক ভাঙার অন্যতম কারণ হতে পারে।



❏ আমাদের স্বপ্নগুলো অনেক বড়। আর সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়। এ কারণে দিনের বেশিরভাগ সময়ই আমরা ব্যস্ত সময় কাটাই। এ সময় সাফল্য এবং বস্তুগত বিষয়গুলোই আমাদের কাছে প্রাধান্য পায়। তখন যে কোন সম্পর্ক আমাদের কাছে দ্বিতীয় হিসেবে প্রাধান্য পায়। এ কারণেও সম্পর্ক টেকে না, ভেঙে যায়।



❏ মাঝেমধ্যে কেবল আমাদের কোন জায়গা বিশেষ করে সিনেমা, রেস্টুরেন্ট, কফি শপ কিংবা শপিং করার সময় কারও প্রয়োজন পড়ে। ব্যস, এতটুকুই। আমরা কখনই তার আনন্দ-বেদনাগুলো গভীরভাবে শেয়ার করিনা কিংবা তাকে কোন সান্ত্বনা দেই না। এতে করেও সম্পর্ক ভাঙে।



❏ প্রতিদিন আমরা নানা মানুষের সঙ্গে সাক্ষাত করি এবং কথা বলি। এটা ট্রেন, অফিস, কোন ইভেন্ট কিংবা কোন পার্টি হতে পারে। এ সময় আমরা আকর্ষণীয় ব্যক্তিদের একটু বেশিই মূল্যায়ন করে থাকি। পরে এটা নিয়ে পরিবারে অনেক অশান্তি হতে পারে। সম্পর্ক ভাঙার এটাও আরেকটা কারণ হতে পারে।



❏ আজকাল আমরা সঙ্গীর উপস্থিতির চেয়েও মোবাইল ফোনকে বেশি প্রাধান্য দেই। এভাবে চলতে থাকলে সম্পর্কে একটা দূরত্ব চলে আসে, যা সম্পর্ক ভাঙনের জন্য দায়ী।



❏ অনেকেই তাদের সম্পর্ক নিয়ে দ্বিধায় থাকেন। তারা তাদের সঙ্গীর কাছ থেকে আরও বেশি ভালোবাসা, আরও বিনোদন প্রত্যাশা করেন। আর এসবের মধ্যে কোন ঘাটতি খুঁজে পেলেই সে সম্পর্কে তারা বিরক্ত বোধ করেন। এভাবে দীর্ঘদিন চলতে থাকলে সম্পর্কে তারা আগ্রহ হারিয়ে ফেলেন এবং সম্পর্ক ভাঙার ইচ্ছা প্রকাশ করেন। এর ফলেও পরবর্তীতে সম্পর্ক ভেঙে যায়।

শেয়ার করুন

পাঠকের মতামত