আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

কোন ঋতুতে কেমন পোশাক

কোন ঋতুতে কেমন পোশাক

ঋতু বৈচিত্রের দেশ বাংলাদেশ। এখানে দুই মাস পর পর আমূল বদলে যায় প্রকৃতি। ঋতুর সাথে সাথে আমাদের পোশাকের পরিবর্তন হয়। এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই। আমরা সব সময় চাই, যে ঋতুতেই হোক না কেন পোশাকটা যেন আরামদায়ক এবং ফ্যাশনাবল হয়। এজন্য কেউ ফ্যাশন হাউসে যাই, আবার কেউ দর্জি দিয়ে পোশাক তৈরি করে থাকি।



কিন্তু বিভিন্ন ঋতুতে সুন্দর পোষাকের মাধ্যমে নিজেকে কীভাবে সুন্দরভাবে উপস্থাপন করা যায়, এই সিদ্ধান্ত নেয়া অল্পবয়সী ছেলেমেয়েদের জন্য একটু কষ্টকর। তবে সিদ্ধান্ত নেয়ার প্রথম শর্ত হলো, অবশ্যই আর্টিফিসিয়াল পোশাক এড়িয়ে চলতে হবে।



কারণ, বিভিন্ন ঋতুতে বিভিন্ন পোশাক বিভিন্ন সৌন্দর্য সৃষ্টি করে এবং আরামদায়ক হয়। যেমন- আপনি যদি কটনের কাপড় পরেন, তাহলে আপনার গরম কম লাগবে এবং আরাম পারেন। আরও সুবিধার জন্য তাঁতে বোনা পোশাক পরতে পারেন।



সুতরাং, যখন গরম আসে তখন এইসব পোশাকের দিকে আমাদের বিশেষ লক্ষ্য রাখা উচিত। আবার গরমের সময় মেয়েদের নিজেকে আরামদায়ক রাখার প্রধান শর্ত হলো হাতা কাটা পোশাক পরা, যা গরম থেকে অনেক প্রশান্তি দেয়।



মেয়েরা যে সকল রঙ্গের পোশাক পরেন তার মধ্য– সাদা, হালকা গোলাপি, হালকা বেগুনি, হালকা নীল, বাদামি, আকাশি নীল, হালকা হলুদ ইত্যাদি রঙের পোশাককে অগ্রাধিকার দেয়া উচিত। কারণ, সাদা বা হালকা যে কোন রঙের পোশাক রোদে তাপ শোষণ করতে সাহায্য করে, ফলে সেটি আরামদায়ক হয়।



পুরুষ এবং শিশুদের পোশাকও হালকা রঙের হওয়া উচিত, যেমন- সাদা, ধূসর, হালকা নীল, বাদামি, উজ্জ্বল বাদামি ইত্যাদি রঙের পোশাক। মূলকথা হলো, সব সময় লক্ষ্য রাখতে হবে যে, কোন ঋতুতে কি ধরনের পোশাক আমাদেরকে আরাম দেবে।



শুধু পোশাক পরলেই সেটা আপনার জন্য আরামদায়ক ও ফ্যাশনাবল হবে না। ঋতুভেদে পোশাকের রঙের অনেক গুণ রয়েছে। আমরা অনেকই হয়তো জানি না যে, কোন সময়ে কোন রঙের পোশাক আমাদের পরা উচিত। ঋতুভেদে সঠিক রঙের পোশাক বেছে নেয়াটাও জরুরি।



আসুন কখন, কী রঙের পোশাক পরা উচিত, তা জেনে নিই আজই



> শীতকালে লাল, হলুদ, উজ্জ্বল সবুজ অথবা নীল রং এর পোশাক পরিধান করা উচিত। কারণ এগুলো আপনাকে গায়ে গরম অনুভব করতে সাহায্য করবে।



> গরমকালে হালকা রঙের যে কোন পোশাক ভাল। এ সময় আপনি বেছে নিতে পারেন সাদা, হালকা গোলাপি ও নীল রঙের পোশাক।



> বসন্ত ঋতুতে মন থাকে একটু উৎফুল্ল, তাই এই সময় আপনি বেছে নিতে পারেন গোলাপি, হলুদ, আকাশী অথবা সবুজ রঙের পোশাক।



> বর্ষার সময় গাঢ় রং বেছে নেয়াটাই ভালো। বৃষ্টির মওসুমে মনকে রাঙাতে গাঢ় রঙের বিকল্প নেই।

শেয়ার করুন

পাঠকের মতামত