আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ঘরেই করুন চুলের প্রোটিন ট্রিটমেন্ট

ঘরেই করুন চুলের প্রোটিন ট্রিটমেন্ট

সুন্দর, ঘন ও লম্বা চুল সবারই কাম্য। কেননা, চুল আমাদের ব্যক্তিত্ব ও চেহারায় অনেকখানি প্রভাব ফেলে। কিন্তু প্রশ্ন হলো আমরা কয়জন এই চুলের ঠিকমত যত্ন নিতে পারি? প্রতিদিনের ধূলোবালিতে আমাদের চুল হারাচ্ছে পুষ্টি যা চুলের বেড়ে ওঠার জন্য খুবই দরকার। আমাদের এই যান্ত্রিক জীবনের কর্মব্যস্ততার মাঝে নিয়মিত পার্লারে যাওয়া হয়ে ওঠে না। তবে আমরা যদি আমাদের বাসায় প্রয়োজনীয় উপকরণ দিয়ে চুলের যত্ন নিতে পারি তাহলে সুস্থ ও সুন্দর চুল পাওয়া সম্ভব। এজন্য মাসে অন্তত দুইবার করুন চুলের প্রোটিন ট্রিটমেন্ট। আর কীভাবে করবেন তা জেনে নিন আজকের প্রতিবেদন থেকে।



যা যা লাগবে
ডিম – ১ টি
অলিভ অয়েল – আধাকাপ
টকদই – আধাকাপ
মধু – আধাকাপ
ভিনেগার – আধাকাপ
পানি – ১ কাপ।



যেভাবে করবেন
প্রথমে ডিম ভেঙ্গে তার কুসুম বের করুন। এবার ডিমের কুসুম একটি বাটিতে ব্লেন্ড করে নিন। এক্ষেত্রে মনে রাখতে হবে, চুলের সাইজ অনুযায়ী ডিম নেবেন। চুল যদি ছোট সাইজ হয় তবে ডিম একটিই যথেষ্ঠ আর চুল অনেক বেশি লম্বা হলে ডিম ৩টি নিতে পারেন।
এবার ডিমের কুসুমের ব্লেণ্ড একটু ফেনায়িত হলে তাতে অলিভ অয়েল মেশান। এরপর এতে মধু এবং টকদই মিশিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ুন। আপনার প্যাক তৈরি হয়ে গেছে।



এবার চুল ভালো করে আঁচড়ে নিন। চুলে জট থাকলে তা ছাড়িয়ে নিন ভালো করে। এরপর প্যাকটি মাথায় খুব ভালো করে লাগান যাতে একটি চুল-ও বাদ না পড়ে। এবার চুল এ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে ১টি শাওয়ার ক্যাপ পরে ৩০ মিনিট অপেক্ষা করুন।



আধাঘণ্টা পর ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এরপর অবশ্যই ভালো মানের কন্ডিশনার লাগাবেন চুল আরও মসৃণ ও সিল্কি করার জন্য। তারপর শ্যাম্পু করবেন। শ্যাম্পু অবশ্যই ভালো ব্র্যাণ্ডের হতে হবে।



সবশেষে চুলে এক ধরনের উজ্জ্বল আর চকচকে ভাব আনতে পানির সাথে ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে নিন। ব্যস হয়ে গেলো চুলের প্রোটিন ট্রিটমেন্ট। পার্লারে না গিয়ে এভাবেই খুব সহজে বাসায় বসে কম সময়ে সবাই প্রোটিন ট্রিটমেন্ট করতে পারেন।

শেয়ার করুন

পাঠকের মতামত