আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

শাপলার মুখোরোচক দুইটি রেসিপি

শাপলার মুখোরোচক দুইটি রেসিপি

চলছে বর্ষা ঋতু। রীতি অনুযায়ী বর্ষাও হচ্ছে বেশ। আর তাই খালে-বিলে পানি থৈ থৈ। ফরে এ সময় প্রচুর শাপলা ফুল ফুটছে। তবে শাপলা, ফুল হলেও এটার লতা দিয়ে মজার সবজি তৈরি করা যায়। এই মৌসুমে বাজারে কিনতেও পাওয়া যাচ্ছে শাপলা। ইলিশ মাছ আর চিংড়ির সঙ্গে এই সবজির মেল বন্ধনে চমৎকার দুটি ভিন্নপদ তৈরি করা যায়। তাহলে চলুন শাপলা দিয়ে মুখোরোচক দুইটি তরকারি রান্না দেখে নেয়া যাক-



শাপলা-ইলিশ


উপকরণ
ইলিশ মাছ ৬ টুকরা,
শাপলা ১ আঁটি,
পেঁয়াজ ১টি, কুচি করা,
হলুদগুঁড়া প্রয়োজন মতো,
মরিচগুঁড়া আধা চা-চামচ,
জিরাগুঁড়া ১ চা-চামচ,
কাঁচামরিচ ৫ থেকে ৬টি,
লবণ স্বাদ মতো,
তেল প্রয়োজন মতো।



প্রস্তুত প্রণালী
প্রথমেই শাপলার আঁশ ফেলে আড়াই ইঞ্চি করে কেটে নিন। এরপর একটি পাত্রে বেশি করে পানি নিয়ে চুলায় দিয়ে ফুটান। পানি ফুটে উঠলে হলুদগুঁড়া-সহ শাপলা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে চুলা থেকে নামিয়ে নিন। পানি ভালোভাবে ঝরিয়ে ফেলবেন।



এবার প্যানে তেল গরম করে আগেই হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখা ইলিশের টুকরাগুলো ছেড়ে দিয়ে হালকা করে ভেজে তুলুন। এই তেলেই পেঁয়াজকুচি সোনালি করে ভেজে প্রথমে মরিচগুঁড়া তারপর একে একে হলুদ ও জিরা গুঁড়া এবং লবণ দিয়ে একটু কষিয়ে তাতে শাপলা দিয়ে দিন।



আধা মিনিট কষিয়ে গরম পানি ঢালুন পরিমাণ করে। এরপর ভাজা ইলিশগুলো দিয়ে, উল্টেপালটে কিছুক্ষণ রান্না করে কাঁচামরিচ ফালি করে কেটে ছেড়ে দিন। তিন চার মিনিট অল্প আঁচে রেখে নামিয়ে ফেলুন। এই তরকারির ঝোল কিন্তু পাতলাই রাখবেন।



শাপলা-চিংড়ি


উপকরণ
শাপলা ২ আঁটি,
ছোট চিংড়ি ২ মুঠ,
পাঁচফোঁড়ন আধা চা-চামচ,
পেঁয়াজ ১টি কুচি করা,
কাঁচামরিচ ৫ থেকে ৬টি,
হলুদ আধা চা-চামচ,
লবণ স্বাদ মতো,
তেল ২ টেবিল-চামচ।



প্রস্তুত প্রণালী
প্রথমেই শাপলার আঁশ ফেলে আধা ইঞ্চি করে কেটে ফেলুন। এরপর একটি পাত্রে বেশি করে পানি নিয়ে চুলায় ফুটতে দিন। পানি ফুটে উঠলে হলুদগুঁড়া দিয়ে শাপলা দুতিন মিনিট সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে ফেলবেন।



এবার প্যানে তেল গরম করে তাতে পাঁচফোঁড়ন দিন। ফুটে উঠলে পেঁয়াজকুচি দিয়ে হালকা ভেজে, আগেই লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়িগুলো ভেজে ফেলুন।



ভাজা ভাজা হলে, শাপলা আর অল্প হলুদ দিয়ে হালকা হাতে নেড়ে মিশিয়ে নিন। চুলার আঁচ বাড়িয়ে দিন। পানি শুকিয়ে গেলে, লবণ, কাঁচামরিচের ফালি আর ধনেপাতা ছড়িয়ে দিন। কিছুক্ষণ পর নামিয়ে পরিবেশন করুন।

শেয়ার করুন

পাঠকের মতামত