আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

জঙ্গিবাদ প্রতিরধের লড়াইতে পোর্টসমাথের বাংলাদেশিরা

জঙ্গিবাদ প্রতিরধের লড়াইতে পোর্টসমাথের বাংলাদেশিরা

পোর্টসমাথের বাসিন্দা নুরুল ইসলাম দু বছর ধরে উত্তর খুঁজেছেন কেন তার ছেলে মেহেদি হাসান কাউকে কিছু না বলে সিরিয়ায় যুদ্ধ করতে চলে গেল।
তার চার ছেলেমেয়ের মধ্যে দ্বিতীয় এই ছেলেটি ছিল সবচেয়ে মেধাবী। সে কারণে, হাজারো কষ্ট হলেও অনেক খরচের বেসরকারি স্কুলে পাঠিয়েছিলেন ছেলেকে। স্কুল পাশ করে সাস্ক্সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার এক মাসের মধ্যে কাউকে কিছু না বলে শহরের আরও পাঁচটি তরুণের সাথে ইসলামিক স্টেটের হয়ে যুদ্ধ করতে দিতে সিরিয়ায় চলে যায়।
'সে ধার্মিক ছিল। আমি জানতাম সে দাওয়ার (ধর্মের) কাজ করছে। ভেবেছিলাম ভালো কাজই তো করছে। অত্যন্ত নম্র, ভদ্র ছিল...কখনো মনে কোনও সন্দেহ হয়নি সে এরকম কাজ করতে পারে।'
মেহেদিকে ফিরিয়ে আনতে নুরুল ইসলাম এবং স্ত্রী তুরস্কের আকসাকালি সীমান্তে ১৯ দিন ছিলেন। ছেলের সাথে টেলিফোনে যোগাযোগও করতে পেরেছিলেন। 'সে চলে আসতে রাজীও হয়েছিল। সীমান্ত থেকে দু-তিন মিনিটের দূরত্বের তাকে তারা ধরে ফেলে নিয়ে নিয়ে যায়।'
পরে নুরুল ইসলাম খবর পান গত বছর অক্টোবরের ২৪ বা ২৫ তারিখে সিরিয়ার কোবানি শহরে আইএসের হয়ে যুদ্ধ করতে গিয়ে মেহেদি মারা যায়। সিরিয়ার তেল আবিয়াদ শহরে তার দাফন হয়েছে। ছেলের কথা বলতে গিয়ে বার বার তার গলা ধরে আসছিল।


'আমি এবং আমার স্ত্রী আমার চার ছেলেমেয়েকে মানুষ করার জন্য, তাকে শিক্ষিত করার জন্য সবরকম চেষ্টা করেছি। তারপরও যদি এই কাণ্ড হয়, তাহলে আমি তাকে নিয়তি ছাড়া আর কি বলবো।'
ইমেজ সঙ্কটে পোর্টসমাথের বাংলাদেশিরা
পোর্টসমাথ থেকে ছজন মুসলিম তরুণ সিরিয়ায় চলে গেছে, এই খবর ছড়িয়ে পড়ার পর ইংল্যান্ডের দক্ষিণ উপকুলে সমুদ্র তীরের ছিমছাম সমৃদ্ধ এই শহরটি পুরো ব্রিটেনের নজরে পড়ে যায়। ২০১৩ সালের অক্টোবরের কথা। কিছুদিন পর যখন অস্ত্র হাতে তাদের ছবি-ভিডিও জেহাদি ওয়েবসাইটগুলোতে দেখা যেতে থাকে এবং জানা যায় যে এরা সবাই বাংলাদেশি বংশোদ্ভূত, জঙ্গিবাদের সাথে জড়িয়ে যায় পোর্টসমাথের বাংলাদেশি কম্যুনিটির নাম।
গত দু বছর ধরে ঐ ছজনের মধ্যে একে একে পাঁচজনের মৃত্যুর খবর পেয়েছেন স্বজনরা। সর্বশেষ মৃত্যুর খবর এসেছে জুলাইতে ইফতেখার জামানের। একজন শুধু বেঁচে ফিরে আসতে পেরেছেন। তবে মাসুদুর চৌধুরী নামে ঐ যুবক এখন সন্ত্রাস আইনে ব্রিটেনের কারাগারে।
পোর্টসমাথ এবং আশপাশের এলাকায় হাজার সাতেক বাংলাদেশির বসবাস। দুদিন ধরে শহরের অন্তত দু ডজন লোকের সাথে কথা বলেছি যারা কোনও না কোনোভাবে এই ছজন তরুণকে প্রত্যক্ষভাবে চিনতেন। অনেকে প্রতিবেশী বা বন্ধু পুত্র হিসেবে চোখের সামনে বড় হতে দেখেছেন। সবারই কম বেশি একই কথা – হ্যাঁ ছেলেগুলো ধার্মিক ছিল, মসজিদে যেত, কিন্তু এভাবে জঙ্গিবাদে দীক্ষা হবে তা তারা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি।


শেয়ার করুন

পাঠকের মতামত