আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

অবৈধ ইমিগ্র্যান্টদের বৈধতার পথ রুদ্ধ ব্রিটেনে

অবৈধ ইমিগ্র্যান্টদের বৈধতার পথ রুদ্ধ ব্রিটেনে

ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ অভিবাসীদের প্রায় নিয়মিত বিরতিতে সাধারন ক্ষমা সহ বিভিন্ন মানবিক বিবেচনায় বৈধতা দেয়া হচ্ছে। মঞ্জুর হচ্ছে এসাইলাম সিকারদের আবেদন।  কিন্তু,ব্রিটেনের অবৈধ অভিবাসীদের জন্য এভাবে ঘোষনা দিয়ে সাধারন ক্ষমার আদলে আর  সুযোগ দেবে না দেশটি। 
ব্রিটেনে অভিবাসন আইনের খ্যাতিমান আইনজীবি, সাংবাদিক ব্যারিষ্টার তারেক চৌধুরী এ প্রতিবেদকের সাথে আলাপকালে জানান,প্রকাশ্যে ঘোষনা দিয়ে অবৈধ অভিবাসীদের ক্ষমার সুযোগ দিলে প্রকারান্তরে অবৈধ অভিবাসনে উৎসাহিত করা হয়, ব্রিটেনের নীতিনির্ধারকদের এমন ভাবনা থেকেই ব্রিটেনে ফের সাধারন ক্ষমা ঘোষনার সম্ভবনা নেই। এছাড়া এরকম ঘোষনা দিয়ে অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়া হলে পাশ্ববর্তী বিভিন্ন দেশ থেকে ব্রিটেনে প্রবেশ করেও অনেকে এ সুযোগ নেন। 
নাগরিতত্বের আশায় ব্রিটেন ছেড়ে পাশ্ববর্তী ইউরোপের বিভিন্ন দেশে যারা আবেদন করেছেন,তারাও ফিরে এসে আবেদন করতে পারেন এমন শংকা থেকেই প্রকাশ্যে অবৈধ অভিবাসীদের বৈধতার বিষয়ে সাধারন ক্ষমা ঘোষনা করার সম্ভাবনা নেই ব্রিটিশ সরকারের তরফে। 
এছাড়া ব্রিটেনে অবৈধ ইমিগ্রান্টদের বিয়ে করে বৈধ হবার পথও এখন প্রায় রুদ্ধ হয়ে গেছে। ইংলিশ ম্যারেজ রেজিষ্ট্রির ক্ষেত্রে বর কনের আনুসাঙ্গিক তথ্য আগেই জমা দেবার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে ব্রিটেনে। আর সেসব তথ্য যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হচ্ছে ইউকে বর্ডার এজেন্সির কাছে। এমন প্রেক্ষাপটে বিয়ের আসর থেকে ব্রিটেনে সম্প্রতি অবৈধ অভিবাসী বর-কনেকে আটকের বেশ কয়েকটি ঘটনা প্রকাশিত হয়েছে ব্রিটেনের গণমাধ্যমে। 
উল্লেখ্য, ২০০৭ সালে লেবার পার্টি ব্রিটেনে ক্ষমতাশীন থাকার সময় সরাসরি সাধারন ক্ষমা ঘোষনা করা না হলেও লিগেসীর আওতায় ২০০৭ সালের আগ পর্যন্ত যারা ব্রিটেনে বসবাসের জন্য বিভিন্ন প্রক্রিয়ায় আবেদন করে ব্যার্থ হয়েছেন,তাদের রেগুলারাইজেশনের সুযোগ দেয় ব্রিটেন। 
ব্রিটেনে এখন ঠিক কী পরিমান ইল্লিগ্যাল ইমিগ্রেন্ট রয়েছে এর সঠিক পরিসংখ্যান নেই খোদ ইউকেবিএর কাছেই। তবে ২০১২ সালে প্রকাশিত লন্ডন স্কুল অব ইকোনমিক্সের প্রকাশিত এক গবেষনা প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনে সে সময় পর্যন্ত প্রায় আট লাখ ৬০ হাজার অবৈধ অভিবাসী বসবাস করতেন। এর মধ্যে প্রায় ছয় লাখেরই বসবাস ছিল লন্ডন ও এর আশপাশের এলাকায়। 
আর চলতি বছরে ব্রিটেনের অভিবাসন লক্ষ্যমাত্রা পূরণ সম্পর্কে ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী ভিন্স কেবল বলেছেন,চলতি অর্থ বছরে ব্রিটেনের অভিবাসন লক্ষ্যমাত্রা পূরণ হবে না। বর্তমানে ব্রিটেনের জনসংখ্যার প্রবৃদ্ধি ও শ্রমচাহিদার পরিপ্রেক্ষিতে প্রতিবছর গড়ে ২ লক্ষ মানুষের অভিবাসন লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে।
ভিন্স কেবল মনে করেন, ব্রিটেনের নতুন অভিবাসন আইন এ বাস্তবায়নের  গতি একেবারেই শ্লথ হয়ে পড়েছে। ব্রিটেনের ন্যাশন্যাল ষ্টাটিষ্টিকসের এক প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের জুন পর্যন্ত  ইউরোপের অন্যান্য দেশ থেকে ব্রিটেনে মাইগ্রেশনের হার দুই লাখ ৬০ হাজার। যা গত বছরের তুলনায় প্রায় ৭৮ হাজার বেশি। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউ থেকে থেকে ব্রিটেনে অভিবাসন বন্ধের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের ঘোষনা দিলেও এখনো এর কার্যকারীতা দৃশ্যমান হয়নি। 
আর দেশটিতে এখন অবৈধ অভিবাসীদের আটকের পর নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। নতুন আইনে ইল্লিগ্যাল ইমিগ্যান্টদের আপিল সুযোগও সীমিত করা হয়েছে। আপিলের ক্ষেত্র বা কারনও ১৭ টি থেকে কমিয়ে আনা হয়েছে ৪টিতে। এছাড়া অবৈধদের বাড়িভাড়া দিলে জরিমানার বিধানও কার্যকর করেছে ব্রিটেনে।  ব্রিটেনে ইল্লিগ্যাল ইমিগ্র্যান্টদের বিরুদ্ধে শিগগিরই শুরু হতে পারে বড় ধরনের অভিযান। ব্রিটেনের ২০১৫ সালের আসন্ন সংসদ নির্বাচনে অন্যতম প্রধান ইস্যু হিসেবে ইতিমধ্যেই মাঠে গড়িয়েছে ব্রিটেনে অভিবাসন,অবৈধ অভিবাসীর বিষয়টি। একদিকে ব্রিটেনের জব মার্কেটের সংকট,ইউরোপের মন্দার প্রভাবে অর্থনীতির প্রবৃদ্ধির সংকট,বেকারত্ব বেড়ে যাওয়া সহ নানামুখী বাস্তবতায় ইমিগ্রেশনের বিষয়টি ব্রিটেনের রাজনীতিতে এখন অন্যতম ইস্যুতে পরিনত হয়েছে। 
এর আগের আমলে লেবার পার্টি লিগেসীর আওতায় যেহেতু ব্রিটেনে অবৈধ অভিবাসীদের শর্তসাপেক্ষে নাগরিকত্ব দিয়েছিল,সে কারনে আগামী নির্বাচনে লেবার পার্টি ফের ক্ষমতায় এলে সুযোগ মিলতে পারে আকাংখিত নাগরিতত্বের,এমন আশায়ও দিন গুনছেন বহু ইল্লিগ্যাল ইমিগ্রান্ট। 
ব্রিটেনে ইউরোপের বুলগেরিয়া,রোমানিয়া সহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ইউরোপিয়ান ন্গারিক ব্রিটেনে প্রবেশ করছেন। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের আইনের কারনে তাদের ব্রিটেনে আসা ঠেকাতে পারছে না ব্রিটেন।আর ব্রিটেনের অভিবাসন নিয়ন্ত্রক সংস্থা ইউকে বর্ডার এজেন্সিও অবৈধ অভিবাসন ঠেকাতে কার্যত কার্যকর ব্যাবস্থা নিতে পারছে না,এমন অভিযোগ খোদ ব্রিটেনের রাজনীতিকদের। বিভিন্ন অভিযানের ক্ষেত্রে ইউকেবিএর বিরুদ্ধে বর্নবাদী আচরনের অভিযোগও উঠেছে ব্রিটেনের বিভিন্ন এথনিক মাইনোরিটি কমিউনিটি থেকে। 
আর বাস্তবতা যখন এমন,তখন গত সপ্তাহে অবৈধ অভিবাসীরা সেচ্ছায় দেশে গেলে আর্থিক সহায়তা দেয়া হবে-বাংলা ও ইংরেজি ভাষায় এমন লিফলেটও বিলি করা হয় লন্ডনে। এর আগে ইউকে বর্ডার এজেন্সির কর্মকর্তারা অবৈধ অভিবাসীদের কাজ না দিতে প্রচারনা চালান বিভিন্ন ব্যাবসা প্রতিষ্টানে। এর মধ্যেও থেমে নেই ইউকে বর্ডার এজেন্সির অভিযান। রেষ্টুরেন্ট সহ বিভিন্ন ব্যাবসা প্রতিষ্টানে প্রায় প্রতিদিনই ইউকেবিএ অভিযান চালিয়ে আটক করছে অবৈধ অভিবাসীদের।

শেয়ার করুন

পাঠকের মতামত