আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

একদিনের ব্যবধানে ক্যালিফোর্নিয়ায় ফের ভূমিকম্প, আতঙ্কে লস এঞ্জেলেসবাসী

একদিনের ব্যবধানে ক্যালিফোর্নিয়ায় ফের ভূমিকম্প, আতঙ্কে লস এঞ্জেলেসবাসী

৪৮ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ ক্যালিফোর্নিয়া। স্থানীয় সময় শুক্রবার এই  ভূকম্পনের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৭ দশমিক ১। গত ২০ বছরের মধ্যে ক্যালিফোর্নিয়ায় এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টার দিকে ভূকম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ক্যালিফোর্নিয়ার রিডজিগ্রেস্ট থেকে ১১ মাইল দূরে।

দ্য সান বারনাদিনো কাউন্টির অগ্নিনির্বাপন বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে।

টুইটবার্তায় অগ্নিনির্বাপন বিভাগ বলেছে, ‘বাড়িঘর নড়ে উঠেছে, ভিত্তিমূলে ফাঁটল দেখা গেছে, দেয়াল ধসেছে’।

কের্ন কাউন্টির মুখপাত্র মেগান পার্সন জানিয়েছেন, একাধিক অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটেছে। উদ্ধার তৎপরতার জন্য জরুরি সেবা কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার রিডজিগ্রেস্টে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে পরপর দুদিন ভূমিকম্পের কারণে আতঙ্ক দেখা দিয়েছে লস এঞ্জেলেসবাসীর মধ্যে। ভূমিকম্পে লস এঞ্জেলেসে কোনো ক্ষতি না হলেও বাংলাদেশী প্রবাসীরা আতঙ্কে রয়েছেন।

দ্রষ্টব্য, ভূমিকম্পের কোনো ক্ষয়-ক্ষতির খবর পেলে বা কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে ‘এলএ বাংলাটাইমসকে’ জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন পোর্টালের সিইও আব্দুস সামাদ।

শেয়ার করুন

পাঠকের মতামত