আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এলএ বাংলা টামইসের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

এলএ বাংলা টামইসের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

সম্প্রতি এলএ বাংলা টাইমসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বাণী নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রি মহল, যা এলএ বাংলা টাইমস কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। পত্রিকা কর্তৃপক্ষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

লস এঞ্জেলেসের একটি নিউজ পোর্টাল “প্রধানমন্ত্রীর ভুয়া বাণী নিয়ে লস এঞ্জেলেসে তোলপাড়” শিরোনামে একটা নিউজ প্রকাশ করেছে। এতে উল্লিখিত অধিকাংশ তথ্যই ভুল। নিউজটি করার সময় তারা এলএ বাংলা টাইমস কর্তৃপক্ষের সাথে কোনো কথা না বলেই মনগড়া তথ্য দেওয়া হয়েছে, যা সাংবাদিকতার নীতির বিরোধী।
নিউজে উল্লেখ করা হয়েছে, এলএ বাংলা টাইমসের বর্ষপূর্তিতে প্রধামন্ত্রীর দেওয়া বাণী নাকি ভুয়া। অথচ সরকারি সকল নিয়ম কানুন মেনে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে দরখাস্ত করে প্রধানমন্ত্রীর বাণী সংগ্রহ করা হয়েছে। যার সব কাগজপত্র এলএ বাংলা কর্তৃপক্ষের কাছে রয়েছে। তাই এখানে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। একটি কুচক্রি মহল এলএ বাংলাটাইমস ও এর কর্তৃপক্ষকে হেয় করার উদ্দেশ্যে এমন প্রচারণা চালাচ্ছে।

এখানে একটি বিষয় উল্লেখ্য, একটি দেশের প্রধানমন্ত্রীর বাণী এভাবে ভুয়া প্রকাশের কোনো অবকাশ নেই। এই বিষয়টি এভাবে হালকাভাবে অপপ্রচার করে ঐ নিউজে বরং মাননীয় প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। হিংসাত্মকভাবে মিথ্যা বানোয়াট নিউজ করে প্রধানমন্ত্রীর প্রেস উইংসের কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়কে ছোট করা হয়েছে।
নিউজে উল্লেখ করা হয়েছে, ঐ বাণীটি নাকি স্মারক নম্বর ছাড়া। অথচ বাস্তবতা হচ্ছে, প্রধানমন্ত্রীর বাণীর কোন স্মারক নম্বর হয় না। যা সংশ্লিষ্ট সাংবাদিক জানেনই না। আর প্রতিটা বাণী প্রধানমন্ত্রী নিজে পড়ে স্বাক্ষর করেন। এছাড়া প্রধানমন্ত্রীর কোনো বাণী কার্যালয় থেকে বের হওয়ার সুযোগ নেই।
নিউজে আরও লেখা হয়েছে, প্রতিবেদক নাকি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করেন। অথচ সেখানে কোনো কর্মকর্তার নাম উল্লেখ করা হয়নি। যা অনুসন্ধানী সংবাদের জন্য গুরুত্বপূর্ণ। এতে বুঝাই যায়, নিউজটি মিথ্যা তথ্য দিয়ে সাজানো। 

নিউজে প্রশ্ন করা হয়েছে, “কোন অনুষ্ঠান বা প্রকাশনা ছাড়া একটি অনলাইন পোর্টালে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বাণী দেন কিভাবে?” এলএবাংলা টামইস কর্তৃপক্ষ বলেন, প্রতিবেদককে কি এই বিষয়েও জবাবদিহী করবেন প্রধানমন্ত্রীকে? একটি দেশের প্রধানমন্ত্রী শুধু বড় মিডিয়াকে শুভেচ্ছা দেবেন, ছোটগুলোকে দেবেন না- এমন কোন নিয়ম আছে নাকি? এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার, কাকে বাণী দেবেন না দেবেন।

নিউজে বলা হয়েছে, এই শুভেচ্ছা বাণীর খবরে স্থানীয় আওয়ামীলীগ নেতারাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন। অথচ এলএ বাংলা টাইমসের পক্ষ থেকে  ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমানসহ স্থানীয় বিভিন্ন আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, প্রধানমন্ত্রী কাকে বাণী দেবে না দেবে সেটা প্রধানমন্ত্রীর একান্ত বিষয়। এলএ বাংলা টাইমস কমিউনিটির জন্য ভালো কাজ করছে বলে প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। সেটা নিয়ে অন্যের হিংসা করা মোটেও উচিত নয়।
এরকম নানা অবান্তর প্রশ্ন করে বিভ্রান্তি  সৃষ্টির চেষ্টা করা হয়েছে নিউজটিতে।

এসব ষড়যন্ত্র ও চক্রান্তমূলক নিউজের প্রতিবাদ জানিয়ে এলএ বাংলা টাইমসের সিইও আব্দুস সামাদ বলেন, লস এঞ্জেলেসের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এলএ বাংলা টাইমস এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় পরিকল্পনা মন্ত্রীসহ দেশ বিদেশের অনেক সম্মানীয় ব্যাক্তিবর্গ বাণী প্রদান করেছেন। হিংসা বিদ্বেষ থেকেই এমন অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ওবিভ্রান্তিমূল সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য পত্রিকা কর্তৃপক্ষের প্রতি অনুরোধ রইল।

শেয়ার করুন

পাঠকের মতামত