আপডেট :

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে আটকে নিখোঁজ ২৪ বছর বয়সী তরুণী

        ১৪ বছরের কিশোরকে দিয়ে অনলাইনে পোশাক বিক্রির কাজ, মানবপাচারের অভিযোগে ক্যালিফোর্নিয়ায় ব্যক্তি আটক

        জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ট্রাম্পের অনুপস্থিতি নিয়ে কটাক্ষ নিউজমের

        দায়িত্ব গ্রহণের প্রস্তুতি, প্রশাসনিক দল ঘোষণা করলেন গভর্নর-নির্বাচিত জেভিয়ার বেসেরা

        রামানের মেয়র প্রার্থিতার বিরোধিতা করেছিলেন সহকর্মীরা, জয়ের পর দিচ্ছেন পূর্ণ সমর্থনের আশ্বাস

        নর্থ হলিউডে পথচারীদের ওপর উঠে গেল এসইউভি, প্রাণ গেল তিনজনের

        রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে গ্রেপ্তার মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা

        চীনা গুপ্তচর সন্দেহে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক তদন্তে বড় মার্কিন আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ এনভিডিয়ার

        ফ্লোরিডায় বিশেষ চাহিদাসম্পন্ন মেয়েকে শিকল দিয়ে বেড়ায় বেঁধে রাখার অভিযোগে মা গ্রেপ্তার

        ইতিহাস গড়ল লস এঞ্জেলেস, মেয়রসহ তিন নগর পদে দায়িত্ব পাচ্ছেন এশীয় আমেরিকানরা

        নভেম্বরেও গ্রীষ্মের উত্তাপ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা

        পৃথিবী থেকে ১ হাজার আলোকবর্ষ দূরের গ্রহ হঠাৎ অদৃশ্য, রহস্যের সমাধান করলেন জ্যোতির্বিজ্ঞানীরা

        বিক্রি কমায় ঋণের চাপে ক্যালিফোর্নিয়ার আরেক নামী ওয়াইনারি, বন্ধ হওয়ার শঙ্কা

        প্রায় ৫০ বছর ধরে বন্ধ এলএ মহাসড়ক, এবার এল নিনোর ঝড়ে টিকে থাকা নিয়ে শঙ্কা

        বীমা কোম্পানির প্রিমিয়াম বাড়ানোর বিরোধিতা, চাকরি হারানোর অভিযোগ ক্যালিফোর্নিয়ার বিচারকের

        ক্যালিফোর্নিয়া ছেড়ে টেক্সাসে পাড়ি, এবার ডেমোক্র্যাটদের নীল ঢেউয়ে বদলে যাচ্ছে রাজ্য

        চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগে চাপে এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং

        সান্তা বারবারা হাফ ম্যারাথনে অসুস্থ হয়ে হাসপাতালে অন্তত ১৯ দৌড়বিদ

        পরীক্ষায় মিলছে নতুন বিষাক্ত রাসায়নিক, নিরাপদ গাঁজা নিশ্চিত করতে হিমশিম ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেস কাউন্টির নির্বাচিত নির্বাহী পদে প্রার্থী হতে কাগজ জমা দিলেন লিন্ডসে হরভাথ

করোনা ঠেকাতে লস এঞ্জেলেস আসছে নৌ হাসপাতাল মার্সি

করোনা ঠেকাতে লস এঞ্জেলেস আসছে নৌ হাসপাতাল মার্সি

নৌ হাসপাতাল 'ইউএসএনএস মার্সি‌'

রাষ্ট্রপতির নির্বাহী আদেশে হাসপাতালটি খুব দ্রুত পাঠানোর নির্দেশ দেয় পেন্টাগন


আজ সোমবার বিকালে লস এঞ্জেলেসের উদ্দেশ্যে যাত্রা করেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর হাসপাতাল ‘ইউএসএনএস মার্সি’। পেন্টাগন পরিচালিত এই হাসপাতালটির সাংকেতিক নাম টি-এএইচ-১৯।


হাসপাতালটি আজ বিকালে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো ত্যাগ করে। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে নৌবাহিনীর মালিকানাধীন এই হাসপাতালটির লস এঞ্জেলেস আসছে বলে জানানো হয়।



গতকাল রবিবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ৮টি হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন। হাসপাতাল নির্মাণের যাবতীয় সামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে ক্যালিফোর্নিয়া পৌঁছানোর কড়া হুশিয়ারি দেন ট্রাম্প।


সেইসাথে মার্কিন নৌ হাসপাতাল ‘ইউএসএনএস মার্সি’ যাতে খুব দ্রুত লস এঞ্জেলেস পৌছায় এই বিষয়ে নির্দেশনা দেন। রাষ্ট্রপতির নির্বাহী আদেশে হাসপাতালটি খুব দ্রুত পাঠানোর নির্দেশ দেয় পেন্টাগন।



তাছাড়া, ৮টি হাসপাতালের মধ্যেও ২টি হবে নেভাল হাসপাতাল। এর একটি নির্মিত হবে পশ্চিম উপকূলে। আর অন্যটি পূর্ব উপকূলে নির্মাণ করার প্রস্তাব দেওয়া হয়।   



উল্লেখ্য, সর্বশেষ তথ্য অনুযায়ী লস এঞ্জেলেসে প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৩৬ জন। আর মোট ৭জন ভয়াবহ এই ভাইরাসে প্রাণ হারিয়েছে।

 



এলএবাংলা টাইমস  

শেয়ার করুন

পাঠকের মতামত