আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কভিড-১৯; লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে ১৩

কভিড-১৯; লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে ১৩

ইন্টারনেট থেকে নেওয়া ছবি

লস এঞ্জেলেস স্বাস্থ্যবিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী



প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসে) লস এঞ্জেলেস কাউন্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। গত ২৪ ঘণ্টায় মরণব্যাধী এই ভাইরাসে নতুন করে প্রাণ হারায় ৩ জন।



আর প্রাণঘাতী এই ভাইরাসটিতে লস এঞ্জেলেসে মোট আক্রান্তের সংখ্যা ৭৯৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হন ১৩৮ জন। ভাইরাস নতুন আক্রান্ত ও মৃতের এই উপাত্ত লস এঞ্জেলেস পাবলিক হেলথের ওয়েবসাইট থেকে নেওয়া। 



এলএ স্বাস্থ্যবিভাগ ও নগর প্রশাসন জানায়, কাউন্টির কোন একটি বিশেষ এলাকাকে নিরাপদ বা কম ঝুঁকিপূর্ণ মনে করার কোন কারণ নেই। যে কোন সময় যে কোন এলাকা প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। তাই কমিউনিটির সকলকে ঘরে থাকার নির্দেশ দেন। নিরাপদে থাকার পরামর্শ দেন লস এঞ্জেলেস নগর প্রশাসন।       



গতকাল মঙ্গলবার প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আরও বেশি ক্ষতির কথা জানান লস অ্যাঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা। প্রথমবারের মতো ভাইরাসটির প্রাদুর্ভাবে ১টি শিশুর মৃত্যুর পর এমন অনুভূতি প্রকাশ করে স্বাস্থ্য কর্মকর্তারা। 



ভাইরাসে মারা যাওয়া ল্যানকাস্টারের এই শিশুটিকে নিয়ে নানাবিধ পরীক্ষা করেন চিকিৎসকরা। পরীক্ষায় ধারণা করা হচ্ছে, করোনাভাইরাসের সংক্রমণে মারাত্মক শকে মারা যায় ১৭ বৎসরের এই শিশু। নগর প্রশাসন পরবর্তী ধাপে পরীক্ষার কথা বললেও, তা স্থগিত করা হয়েছে। 



সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত কোন বাংলাদেশি আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি।



লস এঞ্জেলেস কাউন্টি ও ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী সকল বাংলাদেশি বাঙালিকে নগর প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের নির্দেশ মেনে নিরাপদে ঘরে থাকার আহ্বান। আসুন আমরা সবাই সচেতন হই। একসাথে মিলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ করি। অনুরোধে লস এঞ্জেলেস বাংলা টাইমস।

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত