আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এঞ্জেলিনো কার্ডে আবেদনে আপনার যা জানা উচিত

এঞ্জেলিনো কার্ডে আবেদনে আপনার যা জানা উচিত

ইন্টারনেট থেকে নেওয়া ছবি


এঞ্জেলিনো কার্ড কি


এঞ্জেলিনো কার্ড হল লস এঞ্জেলেস সিটির বাসিন্দাদের জন্য সিটি মেয়র এরিক গারসেট্টির নেওয়া এক নতুন উদ্যোগ। এর মাধ্যমে লস এঞ্জেলেস সিটির নিন্মবিত্ত লোকদের ডেবিট কার্ড সহায়তা দেওয়া হবে। এটা ফেডারেল বা স্টেটের কোন উদ্যোগ নয়। মেয়রের অফিস ও মেয়রের তহবিল থেকে এই প্রদান করা হবে। এই উদ্যোগে সহযোগী হিসেবে থাকবে সিটির মাস্টারকার্ড প্রকল্প। 

তিন ক্যাটাগরির এই এঞ্জেলিনো কার্ডের জন্য পরিবারের সদস্য ও আর্থিক আয়ের যে সকল শর্ত দেয়া হয় তা নিচে তুলে ধরা হলঃ 

৭০০ ডলার প্যাকেজঃ প্রাণঘাতী করোনাভাইরাসের আগে ১ সদস্যের পরিবারের ক্ষেত্রে আয় থাকতে হবে সর্বোচ্চ ১২ হাজার ৪০০ ডলার। আর ২ সদস্যের পরিবারের ক্ষেত্রে সর্বোচ্চ ১৬ হাজার ৯১০ ডলার। 

১ হাজার ১০০ ডলার প্যাকেজঃ এই প্যাকেজের ক্ষেত্রে ভাইরাসের আগে ৩ সদস্যের একটি পরিবারের আয় থাকা চলবে সর্বোচ্চ ২১ হাজার ৩৩০ ডলার। আর ৪ সদস্যের ক্ষেত্রে এই আয়ের সর্বোচ্চ সীমা ২৫ হাজার ৭৫০ ডলার।

১ হাজার ৫০০ ডলার প্যাকেজঃ এই প্যাকেজের ক্ষেত্রে ৫ সদস্যের একটি পরিবারের সর্বোচ্চ ৩০ হাজার ১৭০ ডলার আয় থাকা চলবে। ৬ সদস্যের ক্ষেত্রে এই আয়ের সীমা সর্বোচ্চ ৩৪ হাজার ৫৯০ ডলার। ৭ সদস্যের ক্ষেত্রে তা সর্বোচ্চ ৩৯ হাজার ১০ ডলার। ৮ সদস্যের পরিবারের ক্ষেত্রে তা সর্বোচ্চ ৪৩ হাজার ৪৩০ ডলার। ৯ সদস্যের ক্ষেত্রে সর্বোচ্চ ৪৭ হাজার ৮৫০ ডলার। ১০ সদস্যের পরিবারের ক্ষেত্রে সর্বোচ্চ ৫২ হাজার ২৭০ ডলার। ১১ সদস্যের পরিবারের ক্ষেত্রে সর্বোচ্চ ৫৬ হাজার ৬৯০ ডলার। ১২ সদস্যের ক্ষেত্রে সর্বোচ্চ ৬১ হাজার ১০ ডলার।

সদস্য ভেদে উক্ত আয়ের সীমা অতিক্রম করলে কেউ এই কার্ডের জন্য বিবেচিত হবেন না। 

এঞ্জেলিনো কার্ডের জন্য যারা যোগ্য বিবেচিত হবেন


১। আবেদনকারীকে লস এঞ্জেলেস সিটির বাসিন্দা হতে হবে

২। প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের আগে বার্ষিক আয় ফেডারেল সরকার ঘোষিত দারিদ্র্যসীমার নিচে হতে হবে। 

৩। প্রাণঘাতী এই ভাইরাসটির কারণে আর্থিক সংকটে পড়েছে এমন পরিবার এই কার্ডের জন্য বিবেচিত হবে। এর জন্য ভাইরাস সংক্রমণকালে পরিবারের কারো চাকরি চলে গিয়ে থাকলে বা কারো আয় ৫০ শতাংশ হ্রাস পেয়ে থাকলে তা বিবেচনা করা হবে। 

সেইসাথে নির্দেশনায় সিটি কর্তৃপক্ষ আরও জানায়, কার্ড প্রদানের ক্ষেত্রে তারা অভিবাসন স্ট্যাটাস জিজ্ঞাসা করবে না। বা তা যোগ্যতা নির্ধারণে বিবেচনা করা হবে না। 

তারা জানায়, এই উদ্যোগটি ব্যক্তিগত অনুদান দ্বারা অর্থায়িত। এটি সিটির কোন প্রোগ্রাম নয়। এই তহবিলের মাধ্যমে যে কোনও সহায়তা পাবলিক বেনিফিট হিসেবে বিবেচিত হবে না। 
প্রয়োজনীয় ডকুমেন্ট 

১। আপনি যে লস এঞ্জেলেস সিটির বাসিন্দা তা প্রমাণ করার মতো যে কোন ডকুমেন্ট দেখাতে হবে। নিচে এ রকম কয়েকটি ডকুমেন্ট উদাহরণ হিসেবে দেওয়া হল। এই উদাহরণ ডকুমেন্টগুলো সিটির নির্দেশিকা থেকে নেওয়া। 

ক। আবেদনকারীর নাম ঠিকানাসহ ক্যালিফোর্নিয়ার বৈধ ড্রাইভিং লাইসেন্স 

খ। লস এঞ্জেলস সিটিতে আপনার বাসা ভাড়ার চুক্তিপত্র 

গ। আবেদনকারীর নাম ঠিকানাসহ যে কোন ইউটিলিটি বিল 

ঘ। পোস্ট মার্কড মেইল এড্রেস 

২। আপনার আয় যাচাইয়ের জন্য যে সকল ডকুমেন্ট দেখাতে হবে। 

ক। ২০১৮ বা ২০১৯ সালের আয়কর রিটার্ন 

খ। আপনার পরিবারের আয়ের তথ্য ও যে সমস্ত পাবলিক বেনিফিট সুবাধা পাচ্ছেন তার তথ্য। 

৩। প্রাণঘাতী ভাইরাসের কারণে আর্থিক সংকটে পড়ার তথ্য সংক্রান্ত ডকুমেন্ট 

ক। নিয়োগকর্তা কর্তৃক চাকরি ছাটাইয়ের সনদ 

খ। আপনার আয় যে কমপক্ষে ৫০ শতাংশ কমেছে তা যাচাইয়ের জন্য আপনার অফিস বা নিয়োগকর্তার সাথে যোগাযোগের তথ্য বা ঠিকানা

গ। কোন ধরণের বেকার ভাতা পাচ্ছেন না বা পাবলিক বেনিফিট পাচ্ছেন না এ রকম ডিনাইয়াল লেটার 

ঘ। নন প্রফিট অর্গানাইজেশন বা লেবার সংগঠন থেকে এমন কোন প্রত্যয়নপত্র যাতে কর্তৃপক্ষ বুঝতে পারে যে আপনার চাকরি নেই বা আয় ৫০ শতাংশ হ্রাস পেয়েছে। 

এ সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনাকে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৬ তারিখ পর্যন্ত বিকাল সাড়ে ৪ তার ভিতরে আবেদন করতে হবে। আর আবেদনের পূর্বে ওয়েবসাইটে গিয়ে অবশ্যই আপনার এলাকার জিপ কোড দেখে নিবেন। 


/এলএ বাংলা টাইমস/ 

শেয়ার করুন

পাঠকের মতামত