আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনায় অরেঞ্জ কাউন্টিতে অপরাধের মাত্রা বেড়েছে; কাউন্টি শেরিফ

করোনায় অরেঞ্জ কাউন্টিতে অপরাধের মাত্রা বেড়েছে; কাউন্টি শেরিফ

অরেঞ্জ কাউন্টি শেরিফ


প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে পুরো অরেঞ্জ কাউন্টি জুড়ে বেড়েছে অপরাধের মাত্রা। আর এতে করে সময়মতো সেবা দিতে হিমশিম খাচ্ছে কাউন্টির পুলিশ বিভাগ। প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত প্রেস রিলিজে এমন তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ।  


অরেঞ্জ কাউন্টি শেরিফের পক্ষ থেকেও এই বিষয়ে নিশ্চিত করা হয়। কাউন্টি শেরিফ ডন বারনেস জানান, আমাদের এখানে বিভিন্ন অপরাধ সংক্রান্ত সেবা দেওয়ার জন্য যে ‘কল সেন্টার’ রয়েছে, এ সমস্ত নাম্বারে কল আসার পরিমাণ অনেক বেড়ে গেছে।

অপরাধের মাত্রা বেড়ে যাওয়ার এই হারকে তাদের কাছে ফোন কল বৃদ্ধির পরিমাণের হারের সমানুপাতিক করে প্রকাশ করা হয়। এভাবে একটি সাধারণ সমীক্ষা করেন অরেঞ্জ কাউন্টি শেরিফ বিভাগ। 

শেরিফের মতে, তাদের কাছে ‘ডোমেস্টিক ভায়োলেন্স’ সংক্রান্ত কল বৃদ্ধি পেয়েছে ২৫ শতাংশ। ‘ফ্যামিলি ডিস্পিউট’ অপরাধ সংক্রান্ত কল বৃদ্ধি পেয়েছে ২৪ শতাংশ। আর ‘চাইল্ড কাস্টডি ডিস্পিউট’ অপরাধ সংক্রান্ত কল আসার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। 

এই সমীক্ষাটি করতে গিয়ে শেরিফ বিভাগ গত বৎসরের এই সময়ে আসা কলগুলোর সাথে তুলনা করে এই ডাটা প্রকাশ করেন। সেইসাথে, এইভাবে কল বৃদ্ধি পাওয়ায় শেরিফ বিভাগ উদ্বিগ্ন বলে জানান তারা। 

এতো বেশি কল আসায় চাপে পড়েছে প্রতিষ্ঠানটি। শেরিফ আরও জানায়, কলের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ১৭ শতাংশ কল ড্রপ হয়ে যাচ্ছে। সেইসাথে কল সাধারণভাবে ফোন কল কেটে যাওয়ার পরিমাণ ৩৬ শতাংশ। 

উল্লেখ্য, সম্প্রতি লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ জানায়, এলএ কাউন্টি শুধু গত মার্চ মাসেই ৪ হাজার ২০০ শিশু নির্যাতনের ঘটনা রেকর্ড করা হয়েছে। যা ২০১৯ সালের মার্চ মাসের তুলনায় ২০ শতাংশ বেশি। আর ১ লা এপ্রিল থেকে ৮ই এপ্রিল পর্যন্ত এই হার বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ। 

সেইসাথে লস এঞ্জেলেস শেরিফ বিভাগ আতঙ্কিত এই ভেবে যে, শিক্ষা বোর্ড ঘোষণা দিয়েছে এই সামারে আর স্কুল খোলার সম্ভাবনা নেই। এতে করে শিশু নির্যাতন আরও ব্যাপক হারে বৃদ্ধির আশঙ্কা করছে শেরিফ।

/এলএ বাংলা টাইমস/    

শেয়ার করুন

পাঠকের মতামত