আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লকডাউন শিথিল করতে চাপ বাড়ছে ক্যালিফোর্নিয়ায়

লকডাউন শিথিল করতে চাপ বাড়ছে ক্যালিফোর্নিয়ায়

সংগৃহীত ছবি


নিরাপদে ঘরে থাকার বিধিনিষেধ এখনই তুলে নেওয়া হবে না বলে ইতোমধ্যে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম ও অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা। তবে রাজ্যের যেসব অঞ্চল ভাইরাসে কম ঝুঁকিপূর্ণ সেসব এলাকায় লকডাউন শিথিলের চাপ ক্রমেই বেড়ে চলেছে।


করোনার প্রাদুর্ভাব লস এঞ্জেলস কাউন্টি ও সিলিকন ভ্যালিতে সবচেয়ে বেশি। এর বাইরে নর্দার্ন ক্যালিফোর্নিয়ার বুট্টে, গ্লেন, তেহামা, ইউবা, সুটার ও কলোসা কাউন্টির নির্বাচিত জনপ্রতিনিধিরা গভর্নরের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছেন। যাতে বিদ্যমান লকডাউন শিথিল ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করা হয়। ওসব এলাকা করোনা থেকে বিপদমুক্ত বলেই দাবি তাদের।

চিঠিতে বলা হয়, আমরা আমাদের স্বাস্থ্যসেবার পরিধি বাড়িয়ে চলেছি। কাউন্টিগুলো সতর্কতার সঙ্গে বা ধীরে ধীরে সচল করতে আপনাকে অনুরোধ করছি। 

এছাড়া প্রথম ধাপে পার্ক, চার্চ, রেস্টুরেন্ট খুলে দেওয়ার অনুরোধ করা হয়েছে স্টেনিসালাস কাউন্টি থেকে।

ভাইরাস সংক্রমণের একেক চিত্র দেখা গেছে একেক অঞ্চলে। যেমন লস এঞ্জেলস কাউন্টিতে ৯শ এর বেশি মানুষ মারা গেলেও, এক ডজনেরও বেশি কাউন্টিতে করোনায় কেউ মারা যায়নি।

গভর্নর নিউসাম এ ব্যাপারে জানান, লকডাউন শিথিলের সিদ্ধান্ত বাস্তবায়ন করার সময় স্থানীয় পর্যায়ের প্রেক্ষাপট বিবেচনায় থাকবে। অবস্থার উন্নতির জন্য ইতোমধ্যে ৬টি প্রাথমিক লক্ষ্যের কথাও ঘোষণা করেছেন তিনি। তবে এখনো সেসব পূরণ হয়নি।

হুট করেই লকডাউন তুলে নেওয়ার পক্ষে নন অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞরাও। তাদের মতে, এতে করে পুনরায় করোনা সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। যদিও ক্যালিফোর্নিয়াতে অনেকেই আন্দোলন করেছেন বিধিনিষেধ তুলে নিতে। অরেঞ্জ কাউন্টির সৈকতেও হাজার হাজার মানুষকে জড়ো হতে দেখা গেছে।

এদিকে, ক্যালিফোর্নিয়া হেলথ কেয়ার ফাউন্ডেশনের এক জরিপে দেখা গেছে, শতকরা ৭৫ ভাগ বাসিন্দারা চাচ্ছেন যতদিন প্রয়োজন লকডাউন বহাল থাকুক। বিপরীতে শতকরা ১১ ভাগ নাগরিক চান বিধিনিষেধ তুলে নেওয়া হোক। অপরদিকে লকডাউন নিয়ে শতকরা ১৩ ভাগ কোনো মতামত দেননি।



/এলএ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত