আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার গভর্নরের ওপর বইছে সমালোচনার ঝড়

ক্যালিফোর্নিয়ার গভর্নরের ওপর বইছে সমালোচনার ঝড়

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম



করোনাভাইরাসে আক্রান্ত অন্যান্য রোগীর চাইতে তরুণদের চিকিৎসায় বেশি অগ্রাধিকারের পরামর্শ দেওয়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম ও তার প্রশাসনের ওপর বইছে সমালোচনার ঝড়। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে শারীরিকভাবে অক্ষম সমাজের প্রতিনিধিরাও। 


ডিজঅ্যাবেলিটি রাইটস এডুকেশন এন্ড ডিফেন্স ফান্ডের আইনি পরিচালক ক্লাউডিয়া সেন্টার বলেন, বয়স্ক ও শারীরিকভাবে অক্ষমরা আসন্ন পরিস্থিতিতে তাদের উদ্বেগ জানিয়েছেন।  

তবে নিন্দা শুরু হলে অনলাইনে প্রকাশিত সেই স্বাস্থ্যসেবা গাইডলাইন দ্রুত সরিয়ে নেওয়া হয়। নতুন একটি গাইডলাইনে জানানো হয়, ক্যালিফোর্নিয়া বৈষম্যের বিরুদ্ধে প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করছে। আগেরবার ঘটে যাওয়া বিষয়টির তদন্ত করা হবে বলেও নিশ্চিত করা হয়।

যদিও করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রথম রাজ্য জুড়ে লকডাউন আরোপ করে প্রশংসিত হয়েছিলে গভর্নর নিউসাম। কিন্তু নতুন এই পরিস্থিতি তার বিরুদ্ধে সমালোচনার জন্ম দিয়েছে। ব্যবসায়ী, উদ্যোক্তা ও স্বাস্থ্যসেবা খাতে সংশ্লিষ্টরা গভর্নরকে শুরু থেকে পাশে থাকার কথা জানালেও তারাও এখন দ্রুত পরিস্থিতির উন্নতি চাইছেন।
   
ক্যালিফোর্নিয়া অ্যাসোসিয়েশন অব ননপ্রফিটস এর চিফ এক্সিকিউটিভ জান মাসোয়াকা বলেন, আমাদের যা প্রয়োজন সে ব্যাপারে সদুত্তর পাচ্ছি না। কিছু কিছু ভুল পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আমরা মনে করছি।

তবে গভর্নরের মুখপাত্ররা দাবি করছেন নিউসাম ক্যালিফোর্নিয়াকে মহামারি থেকে নিরাপদই রাখছেন। নাথান ক্লিক নামের একজন বলেন, মানুষের জীবন রক্ষায় গভর্নর দ্রুত ও কার্যকরী ব্যবস্থা নিচ্ছেন। মহামারি নিয়ন্ত্রণে রয়েছে।

এ ব্যাপারে ডেমোক্রেটিক কৌসুলি স্টিভ ম্যাভিগেলিও বলেন, এমন পরিস্থিতিতে বিভিন্ন রকম সংকট থাকে। কেউ কেউ অর্থনীতির কথা ভাবতে বলে কেউবা স্বাস্থ্যের কথা। সবাইকে খুশি রাখা খুবই কঠিন।

এদিকে গভর্নর ব্যবসায়িক প্রতিনিধি, শ্রমিক সংগঠনগুলোর প্রধানসহ সংশ্লিষ্টদের নিয়ে ১০০ সদস্যের টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছেন যাতে অর্থনীতি সচল করার ব্যাপারে পরিকল্পনা প্রণয়ন করা যায়।



/এলএ বাংলা টাইমস/এন/এইচ





শেয়ার করুন

পাঠকের মতামত