আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসের বাসিন্দাদের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষা: মেয়র গ্যারসেটি

লস এঞ্জেলেসের বাসিন্দাদের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষা: মেয়র গ্যারসেটি

লস এঞ্জেলেস মেয়র এরিক গ্যারসেটি



লস এঞ্জেলেসের সব বাসিন্দারাই বিনামূল্যে করোনাভাইরাস পরীক্ষা করতে পারবেন।  গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে লস এঞ্জেলেস প্রথম এমন সিদ্ধান্ত নিল। বুধবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন শহরটির মেয়র এরিক গ্যারসেটি।

তবে যাদের করোনার উপসর্গ রয়েছে তারা ভাইরাসটির পরীক্ষায় অগ্রাধিকার পাবে বলে জানান তিনি। আমেরিকার শতকরা ৯ ভাগ করোনা টেস্টের সামর্থ্য লস এঞ্জেলেসের রয়েছে বলেও মন্তব্য করেন মেয়র।

অন্যান্য অঞ্চলে লক্ষ্মণ প্রকাশ না পেলেও করোনাভাইরাস পরীক্ষার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। ক্যালিফোর্নিয়ার বলিনাসে প্রথম সব বাসিন্দাদের ভাইরাস পরীক্ষার পদক্ষেপ নেওয়া হয়। বলিনাসের মেরিন কাউন্টি ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার যৌথ গবেষণার উদ্দেশে এই প্রচেষ্টা চালানো হয়েছিল। 

সানফ্রান্সিসকোর জনবহুল মিশন ডিসট্রিক্টেও ৫ হাজার ৭ শ বাসিন্দাকে নিয়ে একই পদক্ষেপ নেওয়া হয় চ্যান জাকারবার্গ বায়োহাবের সহযোগিতায়।

যুক্তরাষ্ট্র জুড়ে করোনাভাইরাস সংক্রান্ত কোভিড-১৯ পরীক্ষা বাড়ানো হলেও এখনো তা পর্যাপ্ত নয় বলেই ভাবা হচ্ছে। লকডাউন তুলে দিতে হলে এই পরীক্ষা আরও বাড়াতে হবে। দ্রুত আইসোলেশনে নিতে হবে রোগীর সংস্পর্শে আসা অন্যান্যদের।

ক্যালিফোর্নিয়ায় এ পর্যন্ত ৪৫ হাজার ৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর প্রায় অর্ধেকই অর্থাৎ ২০ হাজার লস এঞ্জেলেস এর বাসিন্দা।



/এলএ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত