আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লাইসেন্স হারাতে পারে ইয়ুবা ও সাটার কাউন্টির রেস্টুরেন্টগুলো

লাইসেন্স হারাতে পারে ইয়ুবা ও সাটার কাউন্টির রেস্টুরেন্টগুলো

সংগৃহীত ছবি


গভর্নর গেভিন নিউসামের নিষেধাজ্ঞা অমান্য করে নর্দার্ন ক্যালিফোর্নিয়ার ইয়ুবা ও সাটার কাউন্টি তাদের  স্থানীয়দের ব্যবসা পরিচালনার সুযোগ করে দেয়। যদিও এক্ষেত্রে পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। যাতে করোনাভাইরাস ছড়িয়ে না পড়তে পারে। কিন্তু ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা হুঁশিয়ারি তুলেছেন, রাজ্যের ঘরে থাকার নির্দেশনা না মেনে চললে রেস্টুরেন্টগুলো তাদের লাইসেন্স হারাতে পারে।

দ্য ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব অ্যালকোহলিক বেভারেজ কন্ট্রোল ইতোমধ্যে ইয়ুবা ও সাটার কাউন্টির বেশ কিছু রেস্টুরেন্ট পরিদর্শন করেছে। সতর্ক করে বলেছে, রেস্টুরেন্টে খাবার পরিবেশন বন্ধ না করলে তাদের অ্যালকোহল বিক্রির লাইসেন্স বাতিল করা হতে পারে।

ডিপার্টমেন্ট অব অ্যালকোহলিক বেভারেজ কন্ট্রোলের একজন মুখপাত্র জন ক্যার বলেন, রেস্টুরেন্টগুলোকে ডাইনিং বন্ধ করতে বলা হয়েছে। সতর্ক করে জানানো হয়েছে ক্রেতারা শুধুমাত্র তাদের খাবার সাথে করে নিয়ে যেতে পারবেন। তবে রেস্টুরেন্টে কোনো ক্রমেই খাবার পরিবেশন করা যাবে না।

জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও হুমকি এমন কাজ না করতে সতর্ক করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। প্রসঙ্গত, ইয়ুবা ও সাটার কাউন্টির  মোট জনসংখ্যা ১ লাখ ৭১ হাজারের বেশি। তাদের অধিকাংশই বাস করে ম্যারিসভাইল ও ইয়ুবা সিটিতে। 

ইয়ুবা ও সাটার কাউন্টির কর্মকর্তারা উদ্বেগ জানিয়ে বলেছেন, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখছেন না। যারা নির্দেশনা মেনে চলছে না, তাদের কঠোর সমালোচনা করেছেন স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর পোং লু। 

ক্যালিফোর্নিয়াজুড়ে করোনায় এ পর্যন্ত ২৪০০ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৬০ হাজার। ইয়ুবা ও সাটার কাউন্টির বাসিন্দাদের মাস্ক ব্যবহার, ৬ ফুট দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে। 



/এলএ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত