আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কীসব ব্যবসা চালু থাকবে, মানতে হবে যেসব নিয়ম?

কীসব ব্যবসা চালু থাকবে, মানতে হবে যেসব নিয়ম?

সংগৃহীত ছবি



বেশ কিছু সপ্তাহ নিরাপদে বাড়ি থাকার নিয়ম মানার পর কিছু খুচরা ব্যবসাকে শুক্রবার পুনরায় চালু করার অনুমতি দিয়েছে ক্যালিফোর্নিয়া। গভর্নর গেভিন নিউসামের পরিকল্পনা অনুসারে যেসব ব্যবসা খুলছে সেগুলো হলো, বই, মিউজিক, খেলনা, ফুল বিক্রির দোকান, কাপড় ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যবসা।


গভর্নর অফিস জানিয়েছে, আরও কিছু ম্যানুফেকচারিং ও ব্যবসা উপকরণ সংক্রান্ত দোকান খোলারও অনুমতি দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে। তবে এতে সামাজিক দূরত্ব ও নিরাপত্তা বিধি মেনে চলতে হবে প্রতিষ্ঠানগুলোকে।

করোনাভাইরাস যাতে ছড়াতে না পারে সেজন্য কর্মীদের এ বিষয়ে সচেতন করতে হবে। তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সুযোগ থাকতে হবে। দিতে হবে পর্যাপ্ত স্বাস্থ্য উপকরণ। সেসব বিশুদ্ধিকরণেরও ব্যবস্থা নিতে হবে। পুনরায় নিরাপদে ব্যবসা সচল করতে সব ধরনের পদক্ষেপ থাকতে হবে।

খুচরা বিক্রেতারা মালামাল তোলা ও ডেলেভারির ক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখবেন। ডিজিটাল অর্থ লেনদেনের সুযোগ থাকলে তা ব্যবহার করা উচিত বলে জানানো হয়। ম্যানুফেকচারিং এর জায়গা যতটা সম্ভব আলাদা ও নিরাপদ রাখতে হবে।

ওয়ারহাউজ ও পরিবহন কর্মীরা নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখবেন। গেট ছাড়পত্র সম্ভব হলে পরিচালনা করতে হবে ডিজিটাল প্রক্রিয়ায়। যন্ত্রপাতি ও গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গভর্নর নিউসাম আরও জানিয়েছেন রেস্টুরেন্টগুলোর ক্ষেত্রে নির্দেশনামা জানানো হবে। 

তবে অফিস, শপিংমল, রেস্টুরেন্টে আহার এখনো বন্ধ থাকবে। প্রথম ধাপের আরও সচল হচ্ছে না বিনোদন, কনসার্ট, খেলাধুলাসহ কম-গুরুত্বপূর্ণ ব্যবসা ও সেবাগুলো।

এর আগে বুধবার লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তকারা পাঁচ ধাপে  ‘ক্ষতি কাটিয়ে উঠার পরিকল্পনা’ উপস্থাপন করেন।  যেসব ব্যবসা বাণিজ্য চালু হচ্ছে তা সামাজিক দূরত্ব মেনেই পরিচালনা করতে হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে  নিয়োগ দেওয়া হবে কাউন্টি স্টাফ। জনসংখ্যা বেশি হওয়ায় লস এঞ্জেলেসের নিময়-কানুন অন্যান্য কাউন্টির চেয়ে কিছুটা ভিন্ন হবে বলে জানানো হয়েছে।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত