আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সতর্কতার সাথে ডিজনিল্যান্ড খুলতে আশাবাদী বব চাপেক

সতর্কতার সাথে ডিজনিল্যান্ড খুলতে আশাবাদী বব চাপেক

সংগৃহীত ছবি



ডিজনি সিইও বব চাপেক  জানিয়েছেন, সারাবিশ্বে ডিজনি এন্টারটেইনমেন্টের থিম পার্কগুলো যত তাড়াতাড়ি সম্ভব তারা খুলতে চান। তবে এক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে আগ্রহী কোম্পানিটি। 


সম্প্রতি চীনের সাংহাই ডিজনিল্যান্ড সতর্কতার সঙ্গে চালু করা হয়েছে। এতে আশা জেগেছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশেও ডিজনি থিম পার্কগুলো খুলে দেওয়া হতে পারে। 

ফ্লোরিডায় ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড রিসোর্ট জুলাই ১ ও পরবর্তী সময় থেকে রিজার্ভেশন চালু করেছে। যদিও ওয়েবসাইটে এ বিষয়ে খুব বেশি তথ্য দেওয়া হয়নি। করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় সবকিছু এখনো নিশ্চিত নয়।

বব চাপেক বলেন, সব দেশেই যতটা সম্ভব দ্রুত আমরা কার্যক্রম শুরু করতে আগ্রহী। কিন্তু তা করতে চাই দায়িত্বশীলতার সাথে। আমরা খুব ধীরে-সুস্থে এগুচ্ছি। সাংহাই এর উদ্যোগে  অনুপ্রাণিত হয়েছি।

দ্য অরেঞ্জ কাউন্টি ইকোনমিক রিকোভারি টাস্কফোর্স ইতোমধ্যে অরলান্ড এরিয়ায় বড় ধরনের থিম পার্কগুলো চালুর ব্যাপারে গাইডলাইন ছাপিয়েছে। যেখানে ডিজনি, সি ওয়ার্ল্ড ও ইনিভার্সেল স্টুডিও অবস্থিত। থিম পার্কগুলো খুলে দেওয়ার প্রথম ধাপে ধারণক্ষমতার অর্ধেক প্রবেশাধিকার দিতে পারবে পার্কগুলো। দ্বিতীয় ধাপে তা শতকরা ৭৫ ভাগে উন্নীত হবে।

তবে থিম পার্কগুলো চালু হলে মাস্ক ব্যবহারের ওপর জোর দিয়েছেন ডিজনি সিইও। এরসঙ্গে রয়েছে হাতধোয়া ও তাপমাত্রা পরিমাপের বিষয়টিও। ফ্লোরিডায় সীমিত পরিসরে  ‘ডিজনি স্প্রিংস’ আয়োজন চালু হচ্ছে ২০ মে। যেখানে সতর্কতা মেনে খোলা থাকবে দোকান, রেস্টুরেন্ট ও ইন্টারটেইনমেন্ট স্পটগুলো।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত