আপডেট :

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

অকল্যান্ডে বন্দুক হামলায় ফেডারেল সিকিউরিটি অফিসার নিহত

অকল্যান্ডে বন্দুক হামলায় ফেডারেল সিকিউরিটি অফিসার নিহত

সংগৃহীত ছবি


অকল্যান্ডে আদালত প্রাঙ্গণের বাইরে বন্দুক হামলায় এক ফেডারেল কন্ট্রাক্ট সিকিউরিটি অফিসারের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এফবিআই শনিবার এ তথ্য জানিয়েছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে রোনাল্ড ভি ডিলুমাস ফেডারেল বিল্ডিং এর বাইরে একটা গাড়ি এসে থামে শুক্রবার রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে। তখন কেউ একজন গুলি ছোঁড়ে। নিহত ব্যক্তি ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিসের ফেডারেল প্রটেক্টিভ সার্ভিসে কাজ করতেন। 

তাৎক্ষণিকভাবে নিহত ও আহত দুজনের নাম প্রকাশ করা হয়নি। জানা যায়নি তারা কেমন অবস্থায় আছেন তাও। অফিসাররা নিয়মিত ডিউটির অংশ হিসেবে ফেডারেল কোর্ট হাউজে অবস্থান করছিলেন।

এই গুলির ঘটনা ঘটেছে অকল্যান্ড পুলিশ হেডকোয়ার্টাস থেকে আধা মাইল কম দূরত্বে। সেখানে আন্দোলনকারীরা জড়ো হয়েছেন। মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে শ্বেতাঙ্গ পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড মৃত্যুর ঘটনায় তারা প্রতিবাদ করছেন। 

গত ২৫ মে সন্ধ্যায় ডেরেক নামের এক পুলিশ কর্মকর্তা প্রকাশ্যে রাস্তায় মাটিতে ফেলে হাঁটু দিয়ে গলা চেপে ধরেন জর্জের। তার মৃত্যুর ঘটনার ভিডিও ভাইরাল হলেও মুহূর্তে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ শুরু হয়। ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

/এলএ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত