আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে বিক্ষোভ, ভাঙচুর, লুণ্ঠনের ঘটনায় গ্রেফতার ৫ শ

লস এঞ্জেলেসে বিক্ষোভ, ভাঙচুর, লুণ্ঠনের ঘটনায় গ্রেফতার ৫ শ

সংগৃহীত ছবি


শ্বেতাঙ্গ পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে এখনো উত্তপ্ত হয়ে আছে ক্যালিফোর্নিয়া। লস এঞ্জেলেসে বিক্ষোভ, ভাঙচুর, লুণ্ঠনের ঘটনায় অন্তত ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
বে এরিয়ায় প্রতিবাদকারীরা ফ্রিওয়েজগুলো বন্ধ করে দেয়। রাতভর দোকানপাট ভাঙচুর করা হয়। এছাড়া অকল্যান্ডে অন্তত ১ হাজার মানুষ আন্দোলনে জড়ো হয়। তারা জানালা ভাঙচুর করে, দেয়াল লিখন ও গ্রাফিতি আঁকে  প্রতিবাদ স্বরূপ।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ অফিসার আহত হয়েছেন। তারা আন্দোলনকারীদের জায়গা খালি করতে নির্দেশ দিয়েছিলেন।
এদিকে অকল্যান্ডে আদালত প্রাঙ্গণের বাইরে বন্দুক হামলায় এক ফেডারেল কন্ট্রাক্ট সিকিউরিটি অফিসারের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সান ফ্রান্সিসকো ফিল্ড অফিস এর এফবিআই ডিপার্টমেন্ট এবং অকল্যান্ড পুলিশ ডিপার্টমেন্ট এই ঘটনার অনুসন্ধান করছে।
এর আগে সান জোসে ১১০ ফ্রিওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। রাত ৯টা ৩০ মিনিটের দিকে ১০ ফ্রিওয়ে থেকে ১০১ ফ্রিওয়ে এবং ১০১ ফ্রিওয়ে থেকে আলমেডা স্ট্রিট খালি করতে বিক্ষোভকারীদের নির্দেশ দেয় পুলিশ। সহিংসতা ঘটানো ও সম্পদের ক্ষতি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয় বলে বিবৃতিতে জানানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুই পুলিশ অফিসার আহত হয়েছেন। 
প্রসঙ্গত গত ২৫ মে সন্ধ্যায় মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে ডেরেক নামের এক পুলিশ কর্মকর্তা প্রকাশ্যে রাস্তায় মাটিতে ফেলে হাঁটু দিয়ে গলা চেপে ধরেন জর্জের। তার মৃত্যুর ঘটনার ভিডিও ভাইরাল হলেও মুহূর্তে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ শুরু হয়। ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে তৃতীয় মাত্রার হত্যার অভিযোগ আনা হয়েছে।

/এলএ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত