আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নিরাপত্তার জন্য লস এঞ্জেলেসে মোতায়েন ন্যাশনাল গার্ড সেনা

নিরাপত্তার জন্য লস এঞ্জেলেসে মোতায়েন ন্যাশনাল গার্ড সেনা

সংগৃহীত ছবি



মিনেসোটা রাজ্যের মিনোপলিসে পুলিশ অফিসারের হাতে এক কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনায় লাগাতার আন্দোলন চলছে যুক্তরাষ্ট্র জুড়ে। ক্যালিফোর্নিয়াও এর ব্যতিক্রম নয়। বিক্ষোভ, সমাবেশ বিশৃঙ্খলায় রূপ নিলে পরিস্থিতির অবনকি ঘটে লস এঞ্জেলেসে। তাই শনিবার রাতে লস এঞ্জেলস কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এছাড়া নিরাপত্তার দায়িত্ব পালন করবে ন্যাশনাল গার্ড সেনারা।

লস এঞ্জেলেন মেয়র এরিক গ্যারসেটি ঘোষণা করেছেন, শহরের নিরাপত্তায় মোতায়েন করা হচ্ছে এই ন্যাশনাল গার্ড। বাসিন্দাদের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে পদক্ষেপটি নেওয়া হয়েছে। 

চারদিন ধরে চলা আন্দোলনে ভাঙচুর, লুটপাট অব্যাহত থাকায় মেয়র শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন প্রতিবাদকারীদের প্রতি।

এ নিয়ে সংবাদ সম্মেলনের কয়েকঘণ্টা পর গ্যারসেটি জানান, গভর্নর গেভিন নিউসাম ৫০০-৭০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনে তার সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এছাড়া রাজ্যের বেশ কিছু শহরে ইতোমধ্যে কারফিউ জারি করা হয়েছে যাতে আন্দোলনকারীদের দূরে রাখা যায়। এরমধ্যে রয়েছে, বেভারলি হিলস, ওয়েস্ট হলিউড, কালভার সিটি ও পাসাডেনা। এসব এলাকায় জরুরি অবস্থাও বজায় থাকবে।

প্রসঙ্গত গত ২৫ মে সন্ধ্যায় মিনিয়াপোলিস শহরে ডেরেক নামের এক পুলিশ কর্মকর্তা প্রকাশ্যে রাস্তায় মাটিতে ফেলে হাঁটু দিয়ে গলা চেপে ধরেন জর্জের। তার মৃত্যুর ঘটনার ভিডিও ভাইরাল হলেও মুহূর্তে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ শুরু হয়। ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে তৃতীয় মাত্রার হত্যার অভিযোগ আনা হয়েছে।

/এলএল/ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত