আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

পুলিশের বাজেট বাড়ছে না, ব্ল্যাক কমিউনিটি বরাদ্দ পাবে ২৫০ মিলিয়ন ডলার

পুলিশের বাজেট বাড়ছে না, ব্ল্যাক কমিউনিটি বরাদ্দ পাবে ২৫০ মিলিয়ন ডলার

ছবি:- লস এঞ্জেলেস বাংলা টাইমস


লস এঞ্জেলেস মেয়র এরিক গ্যারসেটি বুধবার বলেছেন, তিনি লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের বাজেটে আসছে বছরের ব্যয়বৃদ্ধি অনুমোদন করবেন না। বরং পুলিশের বাজেট কর্তনের কথা ভাববেন।


মেয়র বলেন, লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের নারী ও পুরুষেরা, আমরা আপনাদের কাছ থেকে অনেক কিছু চাইছে। অন্য যেকোনো সময়েরে চেয়ে বেশি চাইছি। আমরা সবাই ত্যাগ স্বীকার করছি। শুধু আপনারাই একা নন।

গ্যারসেটি জানিয়েছেন তিনি সিটির প্রশাসনিক অফিসার রিচার্ড লিউলেনকে বলবেন যাতে, ২০২০-২০১ সালের বাজেট থেকে ২৫০ মিলিয়ন ডলার ব্ল্যাক কমিউনিটির জন্য পুনঃবরাদ্দ করা যায়। এই অর্থ দিয়ে কমিউনিটির শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য জরুরি সেবা পরিচালনা করা হবে।

করোনার সময়ে বাজেট ঘাটতি থাকায় সব বিভাগ থেকেই অর্থ কর্তন করা হচ্ছে। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের বাজেট ধরা হয়েছিল ১.৮৬ বিলিয়ন মার্কিন ডলার। এই বাজেটে আসছে বছরে বৃদ্ধি ছিল প্রায় ১২২ মিলিয়ন ডলার।

ব্রিফিং এ মেয়র গ্যারসেটির সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার প্রেসিডেন্ট এইলেন ডেকার। তিনি ঘোষণা করেন, পুলিশ কমিশন একজন স্বাধীন আইনি পর্যবেক্ষক  নিয়োগ দিবে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস ছাড়াও। যাতে অফিসারদের শৃঙ্খলার বিষয়টি তদারকি করা যায়।

শহরের নতুন সিভিল অ্যান্ড হিউম্যান রাইটস কমিশন পরবর্তী সপ্তাহে যত দ্রুত সম্ভব বৈঠকে বসবে বলে জানিয়েছেন মেয়র। গ্যারসেটি আরও বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত রাতে কারফিউ বহাল থাকবে। গত ৫ রাত্রি ধরে লস এঞ্জেলেসে কারফিউ জারি রয়েছে।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত