আপডেট :

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

ক্যালিফোর্নিয়ায় বর্ণবাদবিরোধী আন্দোলনের অগ্রভাগে তরুণরা

ক্যালিফোর্নিয়ায় বর্ণবাদবিরোধী আন্দোলনের অগ্রভাগে তরুণরা

ছবিঃ এলএ বাংলা টাইমস



কৃষ্ণাঙ্গদের অধিকার আদায় ও জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে হওয়া আন্দোলন বিভিন্নভাবে বিশৃঙ্খল রূপ পাচ্ছে। তবে বুধবার সান ফ্রান্সিসকোতে তরুণদের আয়োজিত প্রতিবাদে কোনোরুপ সহিংসতা জায়গা পায়নি।


সব বর্ণের হাজার হাজার তরুণ মিশন ডিস্ট্রিক্ট এর রাস্তায় জড়ো হয়। তারা রেসিজম ও শ্বেতাঙ্গ আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান তুলে। মিশন হাইস্কুল থেকে শুরু হয় আন্দোলন। তরুণরা জর্জ ফ্লয়েডের ছবি ও ব্ল্যাক লাইভস ম্যাটার্স সাইন প্রদর্শন করে। 

আন্দোলনের সম্মুখের একজন ১৭ বছরের সিমন জ্যাকস। সে বলে, আমরা তরুণরা এই শহরেই বড় হয়েছি। আমরা একে অপরের যত্ন নিতে অভ্যস্ত ও ভালোবাসি। সিস্টেম ও পুলিশের নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে এখানে এসেছে।

সিমন আরও বলতে থাকে, জর্জ ফ্লয়েড, টনি ম্যাকডে, ব্রেওনা টেইলর ও অন্যসব ব্ল্যাক পুরুষ ও নারী যারা নিহত হয়েছেন তাদের সম্মান জানাতে এখানে জড়ো হয়েছি। ভালোবাসার মানুষ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এখানে এসেছি।

মাইকেল হাউস্টন সম্প্রতি হাইস্কুল শেষ করেছে। সে জানায়, সে শুনেছে ব্রুকলিনে ১৩ বছরের এক কৃষ্ণাঙ্গ বালক পুলিশের হাতে নিহত হয়েছে। সে ব্যাপারে নিশ্চিত না হলেও বলছে পরিস্থিতি কতটা জঘন্য হলে জর্জ ফ্লয়েডের পর আবার এমন ঘটনা ঘটতে পারে।

প্রতিবাদ সমাবেশটি মিশন হাইস্কুল থেকে ভ্যালেন্সিয়া রোডে মিশন পুলিশ স্টেশনে গিয়ে থামার কথা ছিল। তবে তা পরে পরিবর্তন করা হয় হল অব জাস্টিসে। যা দুই মাইলের দূরত্ব। আন্দোলনে তরুণরা নিজেদের স্বাস্থ্য ও নিরাপত্তার ব্যাপারে ছিল সর্বোচ্চ সচেতন।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত